হোম > সারা দেশ > সাতক্ষীরা

সাতক্ষীরায় মিছিলের প্রস্তুতির সময় যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি

গ্রেপ্তার যুবলীগের চার নেতা-কর্মী। ছবি: আজকের পত্রিকা

সাতক্ষীরায় সরকারবিরোধী বিক্ষোভ মিছিল ও নাশকতার প্রস্তুতির সময় যুবলীগের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার সকালে সাতক্ষীরা পৌরসভার চালতেতলা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, কালিগঞ্জের মৌতলা ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহীনুর ইসলাম, বিষ্ণপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক এবং কালীগঞ্জের ফরিদপুর গ্রামের যুবলীগ কর্মী ফরহাদ নাঈম।

সদর থানার পরিদর্শক (তদন্ত) সাহিদুর রহমান জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা যেন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিছিল ও নাশকতার প্রস্তুতিকালে চারজনকে আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে বিকেলে আদালতে পাঠানো হয়েছে।