হোম > সারা দেশ > সাতক্ষীরা

সাতক্ষীরায় ইঞ্জিনচালিত ভ্যানে বাসের চাপা, নিহত ১ 

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় বাসচাপায় সুনীল কুমার মন্ডল (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও সাতজন। 

আজ বুধবার সকালে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা পাওয়ার গ্রিড সাবস্টেশনসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সুনীল সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা এলাকার বাসিন্দা। আহতেরা হলেন বিনেরপোতা গ্রামের মনোহর মন্ডল (৪২), উত্তম কুমার শীল (৩৫) ও বাবু দেবনাথ (৩৮)। বাকি চারজনের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বিশ্বনাথ জানান, সুনীলসহ তাঁরা আটজন একটি ইঞ্জিনচালিত ভ্যানে সকালে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। পথে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকায় পাওয়ার গ্রিড সাবস্টেশনের সামনে পৌঁছালে পেছন থেকে একটি বাস তাঁদের ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় সুনীল মন্ডলের। 

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

তালায় মাছ চুরির সন্দেহে মারধরের অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

জমি নিয়ে বিরোধ, ভাতিজার দায়ের কোপে প্রাণ গেল চাচির

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগে বিএনপির বিক্ষোভ

ধর্মীয় কটূক্তির অভিযোগে যুবককে দুই দফায় গণধোলাই, উদ্ধার করল পুলিশ

সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী স্কুলশিক্ষিকার

সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া হত্যা: সীমান্ত থেকে প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

তালায় আসামি ছিনিয়ে নিয়ে পুলিশকে অবরুদ্ধ, পরে উদ্ধার