হোম > সারা দেশ > সাতক্ষীরা

সাতক্ষীরা সীমান্ত থেকে ১১ স্বর্ণের বারসহ যুবক আটক

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার সদর উপজেলার ভোমরা সীমান্ত থেকে ১১টি সোনার বারসহ জাকির হোসেন নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার মধ্যরাতে ভোমরার লক্ষ্মীদাঁড়ি এলাকা থেকে তাঁকে আটক করা হয়। 

আটক জাকির হোসেন (৩১) সাতক্ষীরা সদর উপজেলার লক্ষ্মীদাঁড়ি গ্রামের আরিজুল মোল্লার ছেলে। 

সাতক্ষীরার ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক বলেন, গোপন সংবাদে জানতে পারেন লক্ষ্মীদাঁড়ি সীমান্ত দিয়ে সোনার বড় একটি চালান ভারতে পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা লক্ষ্মীদাঁড়ি সীমান্তে অভিযান চালিয়ে জাকির হোসেনকে আটক করেন। পরে তাঁকে তল্লাশি করে কোমরে প্যাঁচানো গামছার মধ্য থেকে ১১টি সোনার বার উদ্ধার করা হয়। 

উদ্ধার করা সোনার ওজন ১ কেজি ৪৮৩ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৬০ লাখ ৭০ হাজার টাকা। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় মামলা দিয়ে আসামিকে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। এ ছাড়া সোনার বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

তালায় মাছ চুরির সন্দেহে মারধরের অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

জমি নিয়ে বিরোধ, ভাতিজার দায়ের কোপে প্রাণ গেল চাচির

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগে বিএনপির বিক্ষোভ

ধর্মীয় কটূক্তির অভিযোগে যুবককে দুই দফায় গণধোলাই, উদ্ধার করল পুলিশ

সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী স্কুলশিক্ষিকার

সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া হত্যা: সীমান্ত থেকে প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

তালায় আসামি ছিনিয়ে নিয়ে পুলিশকে অবরুদ্ধ, পরে উদ্ধার