হোম > সারা দেশ > সাতক্ষীরা

সাতক্ষীরায় বিজিবির অভিযানে অস্ত্র ও গুলি জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি

বিজিবির অভিযানে জব্দ গুলি ও অস্ত্র। ছবি: আজকের পত্রিকা

সাতক্ষীরার শ্যামনগর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে। আজ শুক্রবার বেলা ৩টার দিকে কৈখালী বিওপির নায়েক সুবেদার মো. রেজাউল করিমের নেতৃত্বে একটি টহল দল ভারত সীমান্তবর্তী গোলাখালীর একটি চিংড়িঘের এলাকা থেকে এগুলো জব্দ করে।

বিজিবি জানায়, অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা মূল্যের ১২টি এয়ারগান, ১৫ বক্স গুলি,৭টি স্প্রিং, ৪০টি পিস্টন হোল্ডার এবং ১৬টি এলকে রেঞ্জ জব্দ করা হয়েছে। তবে অস্ত্র চোরাকারবারিদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

শ্যামনগরের নীলডুমুর রিভারাইন বর্ডার গার্ডের অতিরিক্ত পরিচালক লে. কমান্ডার মো. আব্দুর রউফ বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এসব অবৈধ অস্ত্র ভারত থেকে বাংলাদেশে আনা হয়েছে। বিজিবির অভিযানের খবর পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। এ ঘটনায় শ্যামনগর থানায় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়টি প্রক্রিয়াধীন।

সংবাদ প্রকাশের পর তালায় কাবিটা প্রকল্পের রাস্তার কাজ শুরু

তালায় কাজ না করে কাবিটা প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

সাতক্ষীরায় ডোবা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

সাতক্ষীরায় দেশের প্রথম ‘অভিযোজন দুর্গ’ উদ্বোধন, তাপপ্রবাহে সুরক্ষা পাবে উপকূলীয় মানুষ

সাতক্ষীরার তালায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা, হাজারো মানুষের ভিড়

সাতক্ষীরায় ক্রীড়া অফিসারের অপসারণ দাবিতে নারী খেলোয়াড়দের মানববন্ধন

তালায় রাতের আঁধারে ড্রাম ট্রাক্টরে মাটি বহন, হুমকিতে গ্রামীণ সড়ক

১১ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মেধা, বিজ্ঞান ও উদ্ভাবন প্রদর্শনী

মুক্তিপণ দিয়েও ছাড়া পাননি সুন্দরবনে অপহৃত চার জেলে

লেবাননে নিহত দুজনের মরদেহ ফিরল ২৭ দিন পর, গ্রামের বাড়িতে শোকের মাতম