হোম > সারা দেশ > রংপুর

খড়ের মাচার নিচে মিলল ভাঙ্গারি ব্যবসায়ীর লাশ, শ্বশুরকে থানায় নিল পুলিশ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়ায় ধানের খড়ের মাচার নিচ থেকে এক ভাঙারি ব্যবসায়ী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিহতের শ্বশুরকে থানায় নিয়েছে। আজ রোববার সকালে উপজেলার মর্ণেয়া ইউনিয়নে ছোট রুপাই আলেমার বাজার এলাকার আখতারুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটেছে। 

নিহতের নাম—রুবেল মিয়া ওরফে খুশু (৩২)। তিনি উপজেলার মর্ণেয়া ইউনিয়নের নীলারপাড় এলাকার আফসারুল ইসলামের ছেলে। রুবেল মিয়া বিভিন্ন এলাকা ঘুরে ভ্যানে করে ভাঙ্গারি মালপত্র কিনতেন বলে জানা গেছে। 

এ ঘটনায় রুবেল মিয়ার শ্বশুর গজঘণ্টা ইউনিয়নের উমর বালাটারী গ্রামের তোহাসিন আলীকে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। 

নিহতের পরিবার ও স্থানীয়রা বলছে, ভাঙ্গারি ব্যবসায়ী রুবেল মিয়া গতকাল শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বাজার করার উদ্দেশে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। পরে আত্মীয়-স্বজন ও তার বন্ধুদের বাড়িতে খোঁজাখুঁজির পরেও তার সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে আখতারুলের বাড়ির সামনে ধানের খড়ের মাচার নিচে এক মহিলা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থলে থেকে লাশটি উদ্ধার করলে মরদেহটি রুবেল মিয়ার বলে শনাক্ত হয়। 

এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটির সুরতহাল করেছি। পরে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।’ 

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। সন্দেহজনক হিসেবে রুবেলের শ্বশুরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।’

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ