হোম > সারা দেশ > রংপুর

বেরোবিতে জাতীয়তাবাদী ফোরামের কর্মসূচি, প্রতিবাদ করায় শিক্ষার্থীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা

বেরোবি প্রতিনিধি 

শিক্ষার্থীদের সঙ্গে প্রক্টরের বাগ্‌বিতণ্ডা। ছবি: আজকের পত্রিকা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ১০৮তম সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী সব ধরনের রাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও জাতীয়তাবাদী ফোরামের প্রোগ্রাম আয়োজন করা হয়‌। এতে শিক্ষার্থীরা প্রতিবাদ করলে বেরোবি প্রক্টর ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস রহমানের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে প্রক্টর বলেন, ‘যখন এনসিপি নেতারা আসে, তখন তো পা চাটো।’

আজ বুধবার (৮ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২-এর ভার্চুয়াল কক্ষে জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে আলোচনা সভা আয়োজন করা হলে প্রতিবাদ করেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নয়ন ইসলাম বলেন, ‘রাজনীতি নিষিদ্ধ হওয়ার পরেও আমাদের বিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছে নামে-বেনামে বিভিন্ন সংগঠন রাজনীতি চালুর চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেটার জন্য আজকে আমরা লক্ষ করেছি, জাতীয়তাবাদী ফোরামের নামে রাজনৈতিক একটি প্রোগ্রাম হচ্ছে এখানে। কিন্তু প্রক্টর তা অস্বীকার করেছেন।’

‎আরেক শিক্ষার্থী রিশাদ নুর বলেন, ‘আমি একটি ব্যানার দরজায় লাগানোর চেষ্টা করি। তখন ছাত্রদলের একজন তা ছিঁড়ে ফেলে। এরপর বাগ্‌বিতণ্ডা হয়। প্রক্টর স্যার দুই পক্ষকে আলাদা করে দেন । আমরা এখানে বসেছিলাম যে, ক্যাম্পাসে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড হতে দেওয়া যাবে না।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস রহমান বলেন, এখানে কোনো সংগঠনের নিবন্ধন নেই। আজকে যে প্রোগ্রাম হচ্ছে, তার অনুমতি নেওয়া হয়েছে। এ ছাড়া সাংবাদিকদের প্রোগ্রামে ঢুকতে বাধা দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘সাংবাদিকদের বাধা দেওয়া হয়নি। যে সময় ঢুকতে চাইছিলা, প্রোগ্রামটা তখনো ভালোভাবে শুরু হয়নি।’

রংপুরে নদীতে গোসলে নেমে বৃদ্ধের মৃত্যু

সাপের কামড়ের পরও দেখছিলেন খেলা, ঘণ্টাখানেক পর আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

পীরগঞ্জে মেয়েকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড: রায়ের দশ বছর পর গ্রেপ্তার বাবা

পীরগঞ্জে সাংবাদিক আনজারুল হকের দাফন সম্পন্ন

কাউনিয়ায় মাদক-ক্যাসিনো মামলার আসামি গ্রেপ্তার

রংপুরের পীরগঞ্জে বিলে গোসল করতে নেমে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

১০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু

পীরগাছায় মিনি স্টেডিয়াম নির্মাণে অনিয়মের অভিযোগ: শ্রমিকদের হামলায় আহত ১০, সড়ক অবরোধ

বর্তমান সরকার গণরায়ের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ ইসলাম

আবু সাঈদের আত্মত্যাগ নতুন প্রজন্মকে অনুপ্রেরণা জোগাচ্ছে: ছাত্রশিবির সভাপতি