হোম > সারা দেশ > রংপুর

পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন গ্রেপ্তার

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

মো. আব্দুল্লাহ আল মাহমুদ মিলন। ছবি: সংগৃহীত

রংপুরের পীরগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মাহমুদ মিলনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল বুধবার রাত ১টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

উপজেলা সদরের সালাফিয়া মাদ্রাসাসংলগ্ন আমিনুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়ি থেকে গ্রেপ্তারের পর আব্দুল্লাহ আল মাহমুদ মিলনকে নিয়ে অনন্তরাম বড়বাড়ীর নিজ বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। মিলন বড়বাড়ী এলাকার মৃত শহিদুল ইসলামের একমাত্র ছেলে।

জানা গেছে, আব্দুল্লাহ আল মাহমুদ মিলন দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। তিনি একজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ছিলেন। ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর কিছুদিন পালিয়ে ছিলেন। এ সময় সরকার উপজেলা পরিষদ ভেঙে দেয়। পরে তিনি আবারও গা-ঢাকা দেন।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাত ১টার দিকে ওই বাড়ি ঘেরাও করলে আব্দুল্লাহ আল মাহমুদ মিলন আর পালাতে পারেননি। পরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী।

এ বিষয়ে জানতে চাইলে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, তাঁর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

ভুয়া পূজামণ্ডপের নামে ১,৮০০ কেজি চাল উত্তোলনের চেষ্টা, প্রচার না করার অনুরোধ অভিযুক্ত ব্যক্তির

রংপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি গ্রেপ্তার

পীরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির শাড়ি লুঙ্গি বিতরণ

রংপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পীরগঞ্জে আগাছানাশক প্রয়োগে ধান নষ্টের অভিযোগ

কাউনিয়ায় ক্রোকারিজ ও খেলনার গুদামে আগুন, পুড়ে ছাই ১৫ লাখ টাকার মালামাল

জলাশয় থেকে মরদেহ উদ্ধার

পৌর ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত: তদন্তে ৪ সদস্যের কমিটি

রংপুরে প্রাইভেট কার-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

পীরগঞ্জে নতুন পৌর ভবনের ছাদ ধসে নিহত ২, আহত ৪