হোম > সারা দেশ > রংপুর

শিশুধর্ষণ মামলার আসামি রুহুল কারাগারে

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 

রংপুরের মিঠাপুকুরে শিশুকে ধর্ষণ মামলার আসামি রুহুল আমিনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুরে বৈরাতী তদন্তকেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. রফিকুজ্জামান।

জানা গেছে, উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১০ বছর বয়সের শিশুকে গত ২১ ফেব্রুয়ারি ধর্ষণ করেন রুহুল আমিন। পরে এ ঘটনায় মিঠাপুকুর থানায় মামলা করা হয়। রুহুল আমিন আজ বৃহস্পতিবার রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ হাজির হয়ে জামিনের আবেদন করেন।

খবর পেয়ে বৈরাতী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. রফিকুজ্জামানসহ একদল পুলিশ সকাল থেকে আদালতপাড়ায় অবস্থান নেয়। কিন্তু গ্রেপ্তারের আগেই রুহুল আমিন রংপুর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১-এ হাজির হয়ে জামিনের আবেদন করেন। কিন্তু বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে রুহুল আমিনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রংপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি গ্রেপ্তার

পীরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির শাড়ি লুঙ্গি বিতরণ

রংপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পীরগঞ্জে আগাছানাশক প্রয়োগে ধান নষ্টের অভিযোগ

কাউনিয়ায় ক্রোকারিজ ও খেলনার গুদামে আগুন, পুড়ে ছাই ১৫ লাখ টাকার মালামাল

জলাশয় থেকে মরদেহ উদ্ধার

পৌর ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত: তদন্তে ৪ সদস্যের কমিটি

রংপুরে প্রাইভেট কার-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

পীরগঞ্জে নতুন পৌর ভবনের ছাদ ধসে নিহত ২, আহত ৪

সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ