হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় নিখোঁজের এক দিন পর পুকুরে মিলল শিশুর মরদেহ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া এলাকা থেকে নিখোঁজের একদিন পর রিপন চন্দ্র (৭) নামের এক শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। 

আজ শুক্রবার বিকেলে বোনারপাড়া ইউনিয়নের রাঘবপুর গ্রামের একটি পুকুর থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়। শিশুটি রাঘবপুর গ্রামের দুলাল চন্দ্রের ছেলে। 

স্বজনরা জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর হঠাৎ করে পরিবারের লোকজন রিপনকে খুঁজে পাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর আজ শুক্রবার বিকেলে বাড়ির পাশের পুকুরে রিপনের লাশ ভাসতে দেখে পরিবারের লোকজন। এ খবর পেয়ে সাঘাটা থানা-পুলিশ পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। 

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক আজকের পত্রিকাকে বলেন, রিপন চন্দ্র নামের এক শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করে গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে।

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ