হোম > সারা দেশ > রংপুর

গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারালেন গৃহবধূ

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

বজ্রপাতে চামেলী রানীর মৃত্যুর খবরে তাঁর বাড়িতে এলাকাবাসী জড়ো হন। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রামের উলিপুরে বজ্রপাতে চামেলী রানী (৩৬) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃষ্টির সময় ওই গৃহবধূ গরু আনতে গেলে আকস্মিক বজ্রপাতের শিকার হন। বজ্রপাতে গরুটিও মারা গেছে। আজ শুক্রবার (১৬ মে) উপজেলার মধুপুর ক্লিনিকের পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত গৃহবধূ উপজেলার ধরণীবাড়ি ইউনিয়নের মধুপুর ক্লিনিকের পাড় এলাকার মদন চন্দ্রের স্ত্রী। এই দম্পতির দুই সন্তান রয়েছে।

এলাকাবাসী জানান, চামেলী রানী বাড়ির পাশে গরু বেঁধে রেখেছিলেন। বেলা ১১টার দিকে বৃষ্টি শুরু হলে তিনি গরুটি আনতে গেলে হঠাৎ বজ্রপাত হয়। এতে চামেলী রানী প্রাণ হারান। এ ছাড়া গরুটি বজ্রঘাতে মারা গেছে। চামেলী রানীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, বজ্রঘাতে একজনের মৃত্যুর বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পীরগঞ্জে বাসের ধাক্কায় নিহত ১, মহাসড়ক অবরোধ

রংপুরে বাড়ির সামনে ব্যক্তিকে কুপিয়ে হত্যা

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে রংপুর, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

রংপুরে প্রিপেইড মিটার বাতিলসহ ৪ দাবিতে ৩০ নভেম্বর হরতালের ডাক

রংপুরে ‘শীর্ষ সন্ত্রাসী’ মেরিল সুমন গ্রেপ্তার

মিঠাপুকুরে সড়কে পড়েছিল কিশোরের মরদেহ

নিখোঁজের তিন দিন পর পুকুরে মিলল বাক্‌প্রতিবন্ধী তরুণীর লাশ

ভুয়া পূজামণ্ডপের নামে ১,৮০০ কেজি চাল উত্তোলনের চেষ্টা, প্রচার না করার অনুরোধ অভিযুক্ত ব্যক্তির

রংপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি গ্রেপ্তার

পীরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির শাড়ি লুঙ্গি বিতরণ