হোম > সারা দেশ > রংপুর

কাউনিয়ায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

রংপুরের কাউনিয়ায় চলন্ত ট্রেনের ধাক্কায় নছিরন বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাব্দী গ্রামে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নছিরন বেগম বগুড়া শেরপুর থানায় পোরশি গ্রামের মৃত তছির উদ্দিন শেখের স্ত্রী।

স্থানীয়দের বরাত দিয়ে কাউনিয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন জানান, নছিরন বেগম বিভিন্ন এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন। আজ সকাল ৭টার দিকে তিনি সাব্দী এলাকায় রেললাইনের ধার দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী চলন্ত ট্রেনের ধাক্কায় আহত হন। কিছুক্ষণ পর ঘটনাস্থলেই মারা যান।

তিনি খবর পেয়ে নিহতের স্বজনেরা ঘটনাস্থলে আসে। স্বজনেরা জানিয়েছেন, বয়সের ভারে ওই নারী মানসিক ভারসাম্যহীন এবং কানেও খুব কম শোনেন। ট্রেনের হুইসিল শুনতে না পাওয়ায় এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা স্বজনদের।

তিনি আরও জানান, খবর পেয়ে মৃতের স্বজনেরা ঘটনাস্থলে আসে। তাঁরা জানান, বয়সের কারণে তিনি মানসিক ভারসাম্যহীন ও কানে কম শুনতেন। ট্রেনের হুইসেল শুনতে না পাওয়ায় এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা স্বজনদের।

বৃদ্ধার স্বজনদের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মিঠাপুকুরে সড়কে পড়েছিল কিশোরের মরদেহ

নিখোঁজের তিন দিন পর পুকুরে মিলল বাক্‌প্রতিবন্ধী তরুণীর লাশ

ভুয়া পূজামণ্ডপের নামে ১,৮০০ কেজি চাল উত্তোলনের চেষ্টা, প্রচার না করার অনুরোধ অভিযুক্ত ব্যক্তির

রংপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি গ্রেপ্তার

পীরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির শাড়ি লুঙ্গি বিতরণ

রংপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পীরগঞ্জে আগাছানাশক প্রয়োগে ধান নষ্টের অভিযোগ

কাউনিয়ায় ক্রোকারিজ ও খেলনার গুদামে আগুন, পুড়ে ছাই ১৫ লাখ টাকার মালামাল

জলাশয় থেকে মরদেহ উদ্ধার

পৌর ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত: তদন্তে ৪ সদস্যের কমিটি