হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে দুজনকে অর্থদণ্ড

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা সদর উপজেলায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে দুজনকে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শরীফুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। 

স্থানীয়রা জানান, গত ৩-৪ দিন থেকে একটি চক্র দিনরাতে অবৈধভাবে নদী থেকে মাটি কেটে প্রায় ১৫-২০টি গাড়িতে করে নিয়ে যাচ্ছিল। এতে রাস্তা ও নদী বেশ ক্ষতি হচ্ছিল। এরই পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুজনকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে আর এমন কাজ না করার শর্তে দুই গাড়ির দুটি মালিকের কাছে ফেরত দেওয়া হয়। 

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম বলেন, ‘নিয়মিত অভিযানের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। কিছু অসাধু লোক মাঝে মাঝে নদী থেকে মাটি ও বালু উত্তোলন করে বিক্রি করে আসছে তাদের বিরুদ্ধে এই অভিযান। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চলমান থাকবে।’ 

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ