হোম > সারা দেশ > রংপুর

শ্রদ্ধা জানানোর ফুল সংগ্রহ করতে যাওয়া কিশোরীকে ধর্ষণের অভিযোগ

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

রংপুরের মিঠাপুকুরে ভাষাশহীদদের শ্রদ্ধা জানানোর ফুল সংগ্রহ করতে গিয়ে চতুর্থ এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার উপজেলার রতিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মামলা করে ওই ছাত্রীকে রংপুর ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়েছে।

বৈরাতী পুলিশ তদন্তকেন্দ্র ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মির্জাপুর রতিয়া গ্রামের চতুর্থ শ্রেণির এক ছাত্রী ভাষাশহীদদের শ্রদ্ধা জানানোর জন্য আজ সকালে ফুল সংগ্রহ করতে বের হয়। এ সময় রুহুল আমিন (৫০) নামের এক ব্যক্তি একা পেয়ে তাঁকে ধর্ষণ করেন। এরপর মেয়েটি অসুস্থ হয়ে পড়লে ঘটনা জানাজানি হয়।

পরে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে বৈরাতী পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশ ভুক্তভোগীকে রংপুর ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠায়।

এ বিষয়ে জানতে চাইলে বৈরাতী তদন্তকেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. রফিকুজ্জামান আজকের পত্রিকাকে জানান, এ ঘটনায় নিয়মিত মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পীরগঞ্জে অসদুপায় অবলম্বনের দায়ে ৫ পরীক্ষার্থী বহিষ্কার

রংপুরের পীরগঞ্জে চাঁদা না দেওয়ায় নির্মাণকাজ বন্ধ, জামায়াত নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

বেরোবিতে রাখা হবে আবদুল হাই শিকদারের ১০ হাজার বইয়ের সংগ্রহ

পরীক্ষার্থীদের কেন্দ্রে নেওয়ার পথে ডাল ভেঙে অটোরিকশাচালকের মৃত্যু

চালু হয়নি জৈব সার প্ল্যান্ট, দুর্গন্ধ-দূষণে বিপর্যস্ত নগর

পীরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

পীরগঞ্জে পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ২

কাউনিয়ায় ইয়াবাসহ গরু ব্যবসায়ী গ্রেপ্তার

বেতন বৃদ্ধি ও স্বীকৃতির দাবিতে মিঠাপুকুরসহ সারা দেশে শাখা ডাকঘর কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

রংপুরের পীরগঞ্জ: ১০ বছর ধরে বর্ষায় জলাবদ্ধতা, দুর্ভোগ