হোম > সারা দেশ > গাইবান্ধা

ট্রাকচাপায় ভ্যানচালক নিহত, দ্বিখণ্ডিত শরীর

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় মজিদুল ইসলাম (৩৬) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ বুধবার সকালে গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কে পৌর শহরের ক্যাইয়াগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মজিদুল ক্যাইয়াগঞ্জ গ্রামের আবুল কাশেমের ছেলে। 

স্থানীয়রা জানান, আজ সকাল সাড়ে ৭টার দিকে গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুরগামী একটি ট্রাক ক্যাইয়াগঞ্জ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মজিদুলের ভ্যানটিকে চাপা দেয়। এতে শরীর থেকে কোমর দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। 

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) হাসানাত বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। 

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ