হোম > সারা দেশ > রংপুর

রংপুরে ৬ দিন ধরে নিখোঁজ অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য

 পীরগাছা (রংপুর) প্রতিনিধি 

নিখোঁজ আশেক আলী। ছবি: সংগৃহীত

রংপুরের পীরগাছা উপজেলায় আশেক আলী (৭০) নামের অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্য ৬ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি ৯ ডিসেম্বর দুপুরে পীরগাছা রেলস্টেশনের পাশে নিজের বাসা থেকে নিখোঁজ হন।

নিখোঁজের ঘটনায় তাঁর দুই ছেলে নাজমুল ও সাজু মিয়া আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ করেছেন। এ ছাড়া দেশের বিভিন্ন জেলায় গিয়ে রেলস্টেশন, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান মেলেনি।

ছোট ছেলে সাজু মিয়া জানান, বাবা কয়েক বছর আগে স্ট্রোক করেন। তখন থেকে তিনি ঠিকমতো কথা বলতে পারেন না। শরীরের একাংশ অকেজো হয়ে গেছে। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন। ঘটনার দিন দুপুরে বাবাকে খাওয়ার ও ওষুধ খাইয়ে তিনি দোকানে চলে যান। বেলা ১টার দিকে খবর পান তাঁর বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন থেকে আজ পর্যন্ত তিনি নিখোঁজ রয়েছেন।

পীরগাছা থানার পরিদর্শক (তদন্ত) মো. তাজুল ইসলাম বলেন, ‘অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আশেক আলীর নিখোঁজের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি রুজু করা হয়েছে। তাঁকে উদ্ধারে আমাদের আন্তরিক চেষ্টা অব্যাহত আছে।’

গঙ্গাচড়ায় বিএনপি নেতাকে মারধর ও কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ

রংপুরে পৃথক অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ৩

বিড়ির ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বিএনপি নেতাকে মারধর ও কার্যালয় ভাঙচুরের অভিযোগ

রংপুরের পীরগঞ্জ: পানি নেই, আমনের খেত ফেটে চৌচির

তীব্র দাবদাহে আমনখেতে ফাটল, ফলন নিয়ে শঙ্কায় কৃষক

পূজামণ্ডপে ডেকোরেশনের সরঞ্জাম খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

কাউনিয়ায় ফখরুল হত্যা মামলায় আসামি গ্রেপ্তার

পীরগঞ্জে বাসের ধাক্কায় নিহত ১, মহাসড়ক অবরোধ

রংপুরে বাড়ির সামনে ব্যক্তিকে কুপিয়ে হত্যা

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে রংপুর, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি