হোম > সারা দেশ > রংপুর

কাউনিয়ায় ৯৫৫ ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

ইয়াবাসহ আটক মোজাম্মেল হক। ছবি: সংগৃহীত

রংপুরের কাউনিয়ায় ৯৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোজাম্মেল হক (৪৫) নামের এক কারবারিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গত সোমবার (২ নভেম্বর) বিকেলে উপজেলার বালাপাড়া ইউনিয়নের বনগ্রাম এলাকা থেকে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

গতকাল মঙ্গলবার মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে মোজাম্মেল হককে রংপুর আদালতে হাজির করা হয়। পরে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মোজাম্মেল হক কুড়িগ্রামের ফুলবাড়ী থানার পশ্চিম অনন্তপুর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।

পুলিশ জানায়, কুড়িগ্রামের ফুলবাড়ী এলাকা থেকে বিপুল পরিমাণ মাদক কাউনিয়া উপজেলার প্রান্তিক সড়ক দিয়ে রংপুর শহরের দিকে পাচার করা হবে—এমন তথ্য পায় এসআরবি-১৩ রংপুর সদর কোম্পানির একটি অভিযানিক দল। এর ভিত্তিতে গত সোমবার বিকেলে বনগ্রাম এলাকায় অবস্থান নেয় দলটি। পরে সন্দেহভাজন মোজাম্মেল হককে আটক করে তল্লাশি চালালে তাঁর কাছ থেকে ৯৫৫ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন পাওয়া যায়।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মণ্ডল বলেন, ‘ইয়াবাসহ মোজাম্মেল হককে আটক করে এসআরবি। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পরে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

ভুয়া কাবিননামায় যৌতুকের মামলা, বাদী নারীর ৭ দিনের কারাদণ্ড

নাশতার প্রলোভনে বাক্প্রতিবন্ধী কিশোরকে ধর্ষণ, গণপিটুনির পর অভিযুক্ত গ্রেপ্তার

নামে মার্কেট, বসে মাদকের আসর

গুলিবিদ্ধ হয়েও বেঁচেছিলেন জুলাইয়ে, ডেঙ্গুতে নিভল বেরোবি শিক্ষার্থী চন্দনের প্রাণ

কলেজে ৯ শিক্ষক, তবুও অকৃতকার্য একমাত্র শিক্ষার্থী

পীরগঞ্জ গুর্জিপাড়া বালিকা উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থী ৬, শিক্ষক-কর্মচারী ১১ জন

দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ করতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

পীরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল চার বছরের শিশুর

মালয়েশিয়ায় মনিরুলের মৃত্যু: বাড়িতে মরদেহ পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন মা-বাবা

ডিভাইডারে ধাক্কা লেগে বাস উল্টে নিহত ১, আহত ২০