হোম > সারা দেশ > গাইবান্ধা

যারাই জাতীয় পার্টির সঙ্গে বেইমানি করেছে, তারাই ক্ষমতা হারিয়েছে: শামীম হায়দার

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, ‘আমরা দেশের মানুষের ক্ষমতায়নের জন্য রাজনীতি করি। কারও লেজুড়বৃত্তি করতে জাতীয় পার্টির রাজনীতি নয়। নিজস্ব স্বকীয়তা নিয়ে রাজনীতির মাঠে আছি এবং থাকব। সে কারণে যারাই জাতীয় পার্টির সঙ্গে বেইমানি করেছে, তারাই ক্ষমতার বাইরে চলে গেছে।’

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সোনারায় ইউনিয়ন জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘আমরা শান্তি প্রতিষ্ঠার রাজনীতি করি। এমপি নির্বাচিত হওয়ার পর থেকে কোনো মানুষকে রাজনৈতিকভাবে হয়রানি করিনি। সে কারণে সুন্দরগঞ্জের মানুষ শান্তিতে আছে।’

ইউনিয়নের সোনারায় বাজারস্থ এক চাতালে ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক মো. আনছার আলী সরদারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সোলায়মান সামি, পৌরসভার মেয়র মো. আব্দুর রশীদ রেজা সরকার ডাবলু।

এ সময় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির উপজেলা সহসভাপতি মাওলানা মো. আবুল হোসেন, সাধারণ সম্পাদক মো. আবদুল মান্নান মন্ডল, শান্তিরাম ইউনিয়নের সভাপতি মো. শরিফুল ইসলাম শাহিন, ছাপড়হাটী ইউনিয়নের সভাপতি মো. আশরাফুল আলম, বেলকা ইউনিয়নের সভাপতি মো. রেজাউল ইসলাম রানা, উপজেলা মহিলা পার্টির সভাপতি মোছা. আক্তার বানু ইতি, কৃষক পার্টির সাধারণ সম্পাদক আবুল কাশেম, ছাত্র সমাজের সভাপতি শাহ সুলতান সরকার সুজন, অটো শ্রমিক পার্টির সভাপতি রিপন মিয়া প্রমুখ।

আলোচনা শেষে ওই ইউনিয়নে আগামী দুই বছরের জন্য ৫১ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটির নাম প্রকাশ করেন সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। এতে মো. আনছার আলী সরদার সভাপতি, মো. আকবর আলী বসুনিয়া সাধারণ সম্পাদক ও মো. সাইদুর রহমান শামীমকে সাংগঠনিক সম্পাদক করা হয়। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ