হোম > সারা দেশ > রংপুর

ভুট্টাখেতে পড়ে ছিল ধড়, বাঁশঝাড়ে মিলল মাথা 

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধায় ভুট্টাখেতে পাওয়া মাথাবিহীন লাশটি ভ্যানচালক মানিকুল ইসলামের (২৫)। আজ শনিবার সকালে দালালপাড়া এলাকার একটি বাঁশঝাড় থেকে তাঁর মাথা উদ্ধার করা হয়েছে।

এর আগে, গতকাল শুক্রবার বিকেলে একই ইউনিয়নের রমনীগঞ্জ থেকে তাঁর মাথাবিহীন দেহ উদ্ধার করে পুলিশ। পরে স্বজনেরা তাঁর পরিচয় নিশ্চিত করলে জানা যায়, তিনি উপজেলার সিঙ্গিমারী গ্রামের আব্দুর ছাত্তারের ছেলে। এ ঘটনায় গতকাল রাতেই মানিকুলের মা বাদী হয়ে থানায় মামলা করেছেন।

পুলিশ জানায়, আজ সকালে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়ার বাঁশঝাড় এলাকা থেকে মানিকুলের মোবাইল ফোন ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, সাত দিন আগে সিঙ্গিমারী গ্রামের আবুল কাসেমের ছেলে বাবুলের একটি ভ্যান চুরি হয়। চুরির ঘটনায় মানিকুলকে সন্দেহ করেন বাবুলের পরিবারের লোকজন। এ ঘটনার চার দিন পর থেকে মানিকুল নিখোঁজ ছিলেন। গতকাল শুক্রবার বিকেলে ভুট্টাখেতে তাঁর মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

মানিকুলের স্ত্রী শাকিলা আক্তার বলেন, গত বৃহস্পতিবার বিকেলে তাঁর স্বামীর সঙ্গে ফোনে শেষ কথা হয়। তখন স্বামী জানিয়েছিলেন, রাত ৮টার মধ্যে বাড়ি এসে কাপড় নিয়ে ঢাকা চলে যাবেন। এ কথা কাউকে বলতে নিষেধ করেন। কিন্তু রাত ৮টার পর তাঁকে আর ফোনে পাওয়া যায়নি।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। গতকাল রাতে এ ঘটনায় মানিকুলের মা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

গঙ্গাচড়ায় বিএনপি নেতাকে মারধর ও কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ

রংপুরে পৃথক অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ৩

বিড়ির ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বিএনপি নেতাকে মারধর ও কার্যালয় ভাঙচুরের অভিযোগ

রংপুরের পীরগঞ্জ: পানি নেই, আমনের খেত ফেটে চৌচির

তীব্র দাবদাহে আমনখেতে ফাটল, ফলন নিয়ে শঙ্কায় কৃষক

পূজামণ্ডপে ডেকোরেশনের সরঞ্জাম খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

কাউনিয়ায় ফখরুল হত্যা মামলায় আসামি গ্রেপ্তার

পীরগঞ্জে বাসের ধাক্কায় নিহত ১, মহাসড়ক অবরোধ

রংপুরে বাড়ির সামনে ব্যক্তিকে কুপিয়ে হত্যা

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে রংপুর, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি