হোম > সারা দেশ > লালমনিরহাট

মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তারে প্রাণ গেল খামারির

লালমনিরহাট প্রতিনিধি 

ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দাদের ভিড়। ছবি: আজকের পত্রিকা

লালমনিরহাটের হাতীবান্ধায় মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে মজিবর রহমান (৬৮) নামের এক খামারির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দোয়ানি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই এলাকার রমনীগঞ্জ গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, খামারি মজিবর রহমান একটি গাভি নিয়ে পার্শ্ববর্তী একটি জমিতে যাচ্ছিলেন। এ সময় ওই জমিতে পড়ে থাকা একটি বিদ্যুতের তার পানির সংস্পর্শে আসায় তিনি বিদ্যুতায়িত হন। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ