হোম > সারা দেশ > রংপুর

ইভিএম ব্যালটের চেয়ে স্লো, ভোটগ্রহণ চলবে রাত ৮টা পর্যন্ত: সিইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রংপুর সিটি করপোরেশনের নির্বাচনে ভোটগ্রহণের আনুষ্ঠানিক সময় পার হলেও চলছে ভোটগ্রহণ। বিকেল সাড়ে চারটার পরও অনেক ভোটার লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। ঢাকার নির্বাচন ভবন থেকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, ইভিএমে ধীর গতির কারণে ভোটগ্রহণে সময় লাগছে।

আজ মঙ্গলবার বিকেলে ভোটগ্রহণের আনুষ্ঠানিক সময়সীমা পার হওয়ার পর সাংবাদিকদের এ কথা জানান সিইসি।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ভোটার উপস্থিতি ব্যাপক ছিল। ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলকও হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘তুলনামূলকভাবে ইভিএমটা ব্যালটের চেয়ে স্লো। এখনো অনেক লোক লাইনে দাঁড়িয়ে আছে। এটা শেষ হতে রাত সাতটা আটটা হতে পারে। চারটা পর্যন্ত ৫০ থেকে ৫৫ শতাংশ হয়েছে বলে অনুমেয়। ধীর গতি দুটো কারণে হয়। ভোটার উপস্থিতি বেশি হলে হয়। এর ইতিবাচক দিক আছে। ইভিএমের সমস্যা সব সময় একই। এখানে ভোটার উপস্থিতি বেশি হয়েছে।’

বোনকে শ্বাসরোধে হত্যা, ‘আত্মহত্যার’ নাটকীয়তা শেষে ৪ মাস পর গ্রেপ্তার ভাই-ভাবি

বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন নিয়ে বাগ্‌বিতণ্ডা, অসুস্থ হয়ে বৃদ্ধের মৃত্যু

পীরগঞ্জে পিকআপের ধাক্কায় অটোচালকসহ নিহত ২

গঙ্গাচড়ায় তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন অব্যাহত, এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিদর্শন

রংপুরের বদরগঞ্জ: অভিযুক্ত ব্যবসায়ীর কাছেই হস্তান্তর জব্দ করা চাল

দেড় ঘণ্টা পর রংপুর-দিনাজপুর মহাসড়ক ছাড়ল শিক্ষার্থীরা

সাকিনকে গ্রেপ্তারের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে রংপুর মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ, ৭ কিমি যানজট

ধর্ষণের সময় চিৎকার করায় বুকের ওপর বসে গলা টিপে হত্যা করা হয় শিশুটিকে

রংপুরে হোটেলের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু: আত্মহত্যার প্ররোচনা মামলায় প্রেমিক গ্রেপ্তার

গঙ্গাচড়ায় তিস্তার ভাঙনে বিলীন ১৫ একর ফসলি জমি