হোম > সারা দেশ > গাইবান্ধা

পলাশবাড়ীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: 

গাইবান্ধার পলাশবাড়ীতে বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ৯টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের পৌরশহরের চৌমাথা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পলাশবাড়ী উপজেলার কয়ারপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে বিদ্যুৎ সরকার (৪২),  মির্জাপুর গ্রামের গণেশ চন্দ্রের ছেলে সুভাস চন্দ্র (৩৫) ও গোবিন্দগঞ্জ উপজেলার অভিরামপুর গ্রামের সুভাস চন্দ্রের ছেলে সুমন চন্দ্র (৩৫)।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা থেকে বরকত পরিবহনের একটি বাস রংপুরের দিকে যাচ্ছিল। চৌমাথা মোড়ে বাসটি পরপর দুটি মোটরসাইকেলে ধাক্কা দেয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে এটি বিপরীতমুখী পণ্যবাহী একটি ট্রাককে ধাক্কা দেয়। 

এ সময় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেলে থাকা আরোহী ও চালকসহ তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আনিছুর রহমান তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, চালক পালিয়ে গেলেও বাস ও ট্রাকটি পুলিশ জব্দ করেছে।

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ