হোম > সারা দেশ > রংপুর

উলিপুরে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি 

প্রতীকী ছবি

কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে ডুবে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। মারা যাওয়া দুই ভাই ইব্রাহিম আলী (১২) ও ইমরান হোসেন (৮) উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের দেলদারগঞ্জ এলাকার আমিনুল ইসলামের ছেলে। আজ সোমবার (১২ মে) সকালে উপজেলার হাতিয়া ইউনিয়নের পালের ঘাট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। গত শনিবার তারা ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ হয়।

এলাকাবাসী জানায়, উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চর জলাঙ্গারকুঠি এলাকায় ব্রহ্মপুত্র নদে শনিবার (১০ মে) বিকেলে গোসল করতে নেমে ডুবে যায় ইব্রাহিম আলী ও ইমরান হোসেন। পরে উলিপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে অভিযান চালিয়েও তাদের উদ্ধার করতে পারেনি। এর পর থেকে তাদের আর খোঁজ মেলেনি। আজ সকালে ঘটনাস্থলের তিন কিলোমিটার দূরে ভাটিতে পার্শ্ববর্তী হাতিয়া ইউনিয়নের অনন্তপুর পালের ঘাট এলাকায় দুই ভাইয়ের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন স্থানীয়রা।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধারের কথা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ