হোম > সারা দেশ > রংপুর

সরিষায় আশা চাষিদের

রংপুর প্রতিনিধি

চলতি মৌসুমে শুধু রংপুর বিভাগে সরিষার ফলন আশা করা হচ্ছে প্রায় আড়াই লাখ টন। আর সারা দেশে ফলন আশা করা হচ্ছে ১৭ লাখ টনেরও বেশি। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বলছে, ফলন বাড়াতে নতুন নতুন জাত উদ্ভাবনে গবেষণা চলছে। ২০২৫ সালের মধ্যে ভোজ্যতেলের চাহিদার ৪০ শতাংশ জোগান দেওয়া সম্ভব হবে। 

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, রংপুর বিভাগে চলতি মৌসুমে ১ লাখ ৪০ হাজার হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। এর মধ্যে বারি ৯, ১৪, ১৫, ১৭, ১৮ এবং অধিক ফলনশীল বারি-২০, নতুন হাইব্রিড, বারি হাইব্রিড-১, বারি হাইব্রিড-২ চাষ করছেন কৃষকেরা। ফলনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ১০ হাজার টন; যা থেকে তেল পাওয়া যাবে ৮৪ হাজার টন। সারা দেশে সরিষা চাষ হয়েছে ১১ লাখ ৫০ হাজার হেক্টর জমিতে। ফলনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৭ লাখ ২৫ হাজার টন; যা থেকে তেল পাওয়ার আশা করা হচ্ছে ৬ লাখ ৯০ হাজার টন। 

সরকারি হিসাবে, দেশে বছরে ভোজ্যতেলের চাহিদা ২০ লাখ টন। বছরে পাম তেল আমদানি হয় ১৩ লাখ টন, সয়াবিন তেল ৫ লাখ টন। আমদানিতে ব্যয় হয় প্রায় ২৫ হাজার কোটি টাকা। দেশে সরিষা চাষ বাড়ায় ভোজ্যতেল আমদানি কমবে বলে আশা করছে কৃষি বিভাগ। 

রংপুরের তারাগঞ্জ উপজেলার জগদীশপুর গ্রামের কৃষক সাদেকুল ইসলাম এবার এক একর জমিতে সরিষার চাষ করেছেন। উপজেলার ভেড়ভেড়ী মাঠে খেত থেকে সরিষা কাটার সময় সাদিকুল জানান, আগে আমন ওঠার পর বোরো চাষ পর্যন্ত জমি পড়ে থাকত। কিন্তু গত তিন বছর ধরে এই সময়ে তিনি সরিষা চাষ করছেন। 

সাদিকুল বলেন, ‘সরিষা হওছে ফাও আবাদ। আমন-বোরো মাঝামাঝি চাষ হয়। সরিষার ফলনও ভালো হয়। খরচ কম, লাভ বেশি।’ 
ওই মাঠে কথা হয় আরেক চাষি সামছুল আলমের সঙ্গে। তিনি বলেন, ‘এক একরে বারি-১৪ জাতের সরিষা চাষে খরচ হইছে ১৫ হাজার টাকা। বাড়ির খাবার থুইয়া ১৭ মণ সরিষা ২ হাজার ৫০০ টাকা দরে বেচাছি। খরচ বাদে লাভ থাকছে ২৭ হাজার টাকা। সেই টাকা দিয়া অ্যালা বোরো নাগাওছু।’ 

তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের (বারি) প্রকল্প সমন্বয়ক ড. ফেরদৌসী বেগম বলেন, দেশে ভোজ্যতেলের চাহিদার মাত্র ১২ শতাংশ জোগান আসে নিজস্ব উৎপাদন থেকে। তবে ২০২৫ সালের মধ্যে তা ৪০ শতাংশে পৌঁছাবে। 

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার বলেন, সরিষা ছাড়াও সূর্যমুখী, তিল, সয়াবিন ও বাদাম থেকে ভোজ্যতেল উৎপাদনেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

কমনরুমে সিসিটিভি ক্যামেরা, গোপনীয়তা নিয়ে ক্ষুব্ধ জাফর পাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা

তিস্তার ভাঙন ঠেকাতে দ্রুত ব্যবস্থা চেয়ে পাউবো কার্যালয় ঘেরাও, মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি

পানি নামতেই তিস্তার ভাঙন

পানি নামতেই তিস্তার দুই তীরে ভাঙন, নদী খননের দাবি ক্ষতিগ্রস্তদের

চার গরুর সঙ্গে পুড়ে শেষ দিনমজুরের স্বপ্ন, ছাই হয়ে গেল বসতঘরও

গঙ্গাচড়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ নারী নিহত

গোপনে নারীর গোসলের ভিডিও ধারণ করে টাকা দাবি, কারাগারে চাচা-ভাতিজা

পীরগঞ্জে ক্যাশলেস সেবা নিয়ে মতবিনিময় সভা

গঙ্গাচড়া-রংপুর সড়কের গাছ যেন মৃত্যুফাঁদ

গঙ্গাচড়ায় তিস্তার ভাঙনে ঝুঁকিতে শতাধিক বাড়িঘর, ফসলি জমি, স্থাপনা