হোম > সারা দেশ > রংপুর

মিঠাপুকুরে যুবকের হামলায় বড় ভাই নিহত

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 

শরিফুল ইসলাম। ছবি: সংগৃহীত

রংপুরের মিঠাপুকুরে শরিফুল ইসলাম (৩৮) নামের এক যুবকের হামলায় তাঁর বড় ভাই আতিয়ার রহমান (৪২) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার উপজেলার বড়বালা ইউনিয়নের আটপুনিয়া বালুপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ শরিফুল ইসলামকে আটক করেছে।

স্থানীয় বাসিন্দা মো. নুরুল ইসলাম বলেন, আটপুনিয়া বালুপাড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে শরিফুল ইসলাম তাঁর বড় ভাই আতিয়ার রহমানের ওপর হামলা চালালে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পরপর পুলিশ গিয়ে শরিফুলকে আটক করে। শরিফুল ইসলাম মানসিক ভারসাম্যহীন হয়ে ভবঘুরের মতো জীবন যাপন করেন। নিহত আতিয়ার রহমান রিকশাভ্যান চালিয়ে সংসার চালাতেন।

এ বিষয়ে জানতে চাইলে মিঠাপুকুর থানার পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, শরিফুল ইসলামকে আটক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রংপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি গ্রেপ্তার

পীরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির শাড়ি লুঙ্গি বিতরণ

রংপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পীরগঞ্জে আগাছানাশক প্রয়োগে ধান নষ্টের অভিযোগ

কাউনিয়ায় ক্রোকারিজ ও খেলনার গুদামে আগুন, পুড়ে ছাই ১৫ লাখ টাকার মালামাল

জলাশয় থেকে মরদেহ উদ্ধার

পৌর ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত: তদন্তে ৪ সদস্যের কমিটি

রংপুরে প্রাইভেট কার-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

পীরগঞ্জে নতুন পৌর ভবনের ছাদ ধসে নিহত ২, আহত ৪

সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ