হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় ব্যবসায়ীর গলা কেটে হত্যা

গাইবান্ধা প্রতিনিধি

ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীর নাম মো. খালেক মিয়া (৪৫)। তিনি উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি নাকাইহাট বাজারে পান-সুপারি বিক্রি করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, খালেক মিয়া বৃহস্পতিবার বিকেলে দোকানে গিয়ে রাতে আর বাড়ি ফেরেননি। আজ শুক্রবার সকালে নাকাইহাট বাজারের গরুর হাটের সংযোগ সড়কের একটি বাগানে তাঁর মরদেহ দেখতে পান স্থানীয়রা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

স্থানীয়দের ধারণা, গভীর রাতে তাঁকে হত্যার পর মরদেহ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বুলবুল ইসলাম বলেন, ‘একটি গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে আলামত সংগ্রহ করা হয়েছে। আমরা তদন্ত করছি কীভাবে, কারা হত্যা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠানো হচ্ছে।’

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ