হোম > সারা দেশ > রংপুর

ধানখেতে পাতা জালে ধরা পড়ল বিষধর ওয়াল’স ক্রেট

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগাছায় ধানখেতে পাতা জালে একটি বিরল ও বিষধর ওয়াল’স ক্রেট সাপ ধরা পড়ে। ছবি: আজকের পত্রিকা

রংপুরের পীরগাছায় ধানখেতে পাতা জালে একটি বিরল ও বিষধর ওয়াল’স ক্রেট সাপ ধরা পড়েছে। আজ শনিবার (২৪ মে) সকালে উপজেলার ওকড়াবাড়ি এলাকার এক কৃষকের জমিতে সাপটি পাওয়া যায়। স্থানীয়ভাবে সাপটি মাছুয়া আলাত নামে পরিচিত।

জানা গেছে, জমিতে কাজ করার সময় এক কৃষক সাপটিকে জালে আটকে থাকা অবস্থায় দেখতে পান। প্রথমে অনেকে এটিকে নির্বিষ দাঁড়াশ সাপ ভেবে ধরার চেষ্টা করেন। তবে স্থানীয় মো. কালাম হোসেনের সন্দেহ হলে তিনি দ্রুত ‘ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্ন্যাক রেসকিউ টিম ইন বাংলাদেশ’-এর সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সংগঠনটির পাবলিকেশন সেক্রেটারি মাহমুদুল হাসান সোহেল ও পীরগাছা উপজেলা প্রতিনিধি হাবিবুল বাশার। তাঁরা সাপটিকে সতর্কতার সঙ্গে জাল থেকে মুক্ত করেন। দীর্ঘ সময় আটকে থাকার কারণে সাপটির শরীরে আঘাতের কিছু চিহ্ন দেখা গেছে। রেসকিউ টিম জানায়, প্রাথমিক চিকিৎসার পর সাপটিকে প্রকৃতিতে অবমুক্ত করা হবে।

বিশেষজ্ঞদের মতে, ওয়াল’স ক্রেট একটি প্রাণঘাতী নিউরোটক্সিক বিষধর সাপ। এর বিষ স্নায়ুতন্ত্রে আঘাত হেনে দ্রুত মৃত্যুর কারণ হতে পারে। দেখতে দাঁড়াশের মতো হওয়ায় এটি সহজেই বিভ্রান্তি তৈরি করে। দাঁড়াশ মনে করে অনেকেই সাপটিকে ধরতে গিয়ে মৃত্যুবরণ করেন। ‘ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্ন্যাক রেসকিউ টিম ইন বাংলাদেশ’-এর তথ্যমতে, এখন পর্যন্ত এই সাপের কারণে যেসব মৃত্যুর ঘটনা ঘটেছে, তার বেশির ভাগই ওয়াল’স ক্রেটকে নির্বিষ দাঁড়াশ ভেবে ধরতে গিয়ে হয়েছে। এমনকি কিছু ক্ষেত্রে দাঁড়াশের কামড়ে মৃত্যু হয়েছে বলে মনে করা হলেও, পরে ছবির মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে সেগুলো ছিল ওয়াল’স ক্রেট। মাহমুদুল হাসান সোহেল বলেন, সাপ দেখলেই আতঙ্কিত হওয়া ঠিক নয়। ভুলভাবে সাপ শনাক্ত করলে বিপদ ঘটতে পারে। সাপ মারার পরিবর্তে অভিজ্ঞ রেসকিউ দলের সাহায্য নেওয়াই সবচেয়ে নিরাপদ পন্থা।

ভুয়া পূজামণ্ডপের নামে ১,৮০০ কেজি চাল উত্তোলনের চেষ্টা, প্রচার না করার অনুরোধ অভিযুক্ত ব্যক্তির

রংপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি গ্রেপ্তার

পীরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির শাড়ি লুঙ্গি বিতরণ

রংপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পীরগঞ্জে আগাছানাশক প্রয়োগে ধান নষ্টের অভিযোগ

কাউনিয়ায় ক্রোকারিজ ও খেলনার গুদামে আগুন, পুড়ে ছাই ১৫ লাখ টাকার মালামাল

জলাশয় থেকে মরদেহ উদ্ধার

পৌর ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত: তদন্তে ৪ সদস্যের কমিটি

রংপুরে প্রাইভেট কার-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

পীরগঞ্জে নতুন পৌর ভবনের ছাদ ধসে নিহত ২, আহত ৪