হোম > সারা দেশ > রংপুর

রংপুরে বাসচাপায় স্কুলশিক্ষকের মৃত্যু, আহত ৩

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

দীলিপ মহন্ত। ছবি: সংগৃহীত

রংপুরের গঙ্গাচড়ায় বাসচাপায় এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ শনিবার রাত ৮টার দিকে উপজেলার মৌলভি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত স্কুলশিক্ষকের নাম দীলিপ মহন্ত (৫২)। তার বাড়ি উপজেলার কোলকোন্দ ইউনিয়নের বাবুপাড়া গ্রামে। তিনি ওই ইউনিয়নের কোলকোন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক। তবে এখন পর্যন্ত আহত তিনজনের নাম–পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, রংপুর শহর থেকে একটি অটোরিকশা তিনজন যাত্রী ‍নিয়ে গঙ্গাচড়ার বাজারের দিকে আসছিল। ওই সময় গঙ্গাচড়া বাজার থেকে ঢাকার উদ্দেশ্যে একটি নাইট কোচটি যাচ্ছিল। মৌলভীবাজারের পান্নুর মিলের সামনে এসে অটোরিকশাটি নাইট কোচকে সাইড দিতে গিয়ে নাইট কোচের মাঝের সাইডের অংশ অটোরিকশার গায়ে লাগে।

এ সময় অটোতে থাকা দীলিপ মহন্ত বাসের পেছনের চাকার সামনে ছিটকে পড়ে ঘটনাস্থালেই মারা যান তিনি। এ সময় অটোরিকশাচালক ও দুইযাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

রংপুরে বাসচাপায় স্কুলশিক্ষকের মৃত্যু। ছবি: আজকের পত্রিকা

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসি। বর্তমান লাশটি গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে আছে।’

রংপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি গ্রেপ্তার

পীরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির শাড়ি লুঙ্গি বিতরণ

রংপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পীরগঞ্জে আগাছানাশক প্রয়োগে ধান নষ্টের অভিযোগ

কাউনিয়ায় ক্রোকারিজ ও খেলনার গুদামে আগুন, পুড়ে ছাই ১৫ লাখ টাকার মালামাল

জলাশয় থেকে মরদেহ উদ্ধার

পৌর ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত: তদন্তে ৪ সদস্যের কমিটি

রংপুরে প্রাইভেট কার-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

পীরগঞ্জে নতুন পৌর ভবনের ছাদ ধসে নিহত ২, আহত ৪

সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ