হোম > সারা দেশ > গাইবান্ধা

সুন্দরগঞ্জে ট্রাক পুকুরে পড়ে শিশু নিহত

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি 

সুন্দরগঞ্জে যাত্রীবাহী একটি ট্রাক ব্যাটারিচালিত অটোবাইককে সাইড দিতে গিয়ে পুকুরে পড়ে যায়। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধার সুন্দরগঞ্জে যাত্রীবাহী একটি ট্রাক ব্যাটারিচালিত অটোবাইককে সাইড দিতে গিয়ে পুকুরে পড়ে যায়। এতে মোছা. স্নেহা আক্তার (৬) নামে এক শিশু নিহত হয়েছে।

নিহত স্নেহা উপজেলার শ্রীপুর ইউনিয়নের ভেলারায় সোনারপাড়া গ্রামের মো. সাজেদুল ইসলামের মেয়ে। সে বাবা-মায়ের সঙ্গে ঢাকায় যাচ্ছিল।

শুক্রবার (১৩ জুন) রাত ৯টার দিকে শ্রীপুর ইউনিয়নের ভেলারায় গ্রামের সমস-মাঠেরহাট গ্রামীণ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

শনিবার সকাল ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন শ্রীপুর ইউপি চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম।

তিনি জানান, ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৫০-৬০ জন নারী-পুরুষ যাত্রী নিয়ে একটি ট্রাক ঢাকায় যাচ্ছিল। পথে একটি অটোবাইককে সাইড দিতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে যায়। এতে সব যাত্রী পানিতে পড়ে যান।

স্থানীয়দের সহযোগিতায় অধিকাংশ যাত্রীকে জীবিত উদ্ধার করা হলেও স্নেহা আক্তারকে মৃত অবস্থায় পাওয়া যায়।

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ