হোম > সারা দেশ > নীলফামারী

সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক

নীলফামারী প্রতিনিধি

ঘন কুয়াশা কেটে যাওয়ার পর দুপুর দেড়টা থেকে সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কম থাকায় আজ শুক্রবার সকাল থেকে বিমানবন্দরে কোনো ফ্লাইট অবতরণ করতে পারেনি। এতে বাংলাদেশ বিমান, ইউএস-বাংলা ও নভোএয়ারের পাঁচটি ফ্লাইটের ঢাকাগামী তিন শতাধিক যাত্রী দুর্ভোগে পড়েন। 

স্থানীয় আবহাওয়া কার্যালয়ের তথ্যমতে, উত্তরের জেলা নীলফামারীতে ক্রমান্বয়ে তাপমাত্রার পারদ কমছে। গত এক সপ্তাহ ধরে এই অঞ্চলে তাপমাত্রা ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত চারদিক ঘন কুয়াশায় ঢাকা থাকছে।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া কার্যালয়ের ইনচার্জ লোকমান হোসেন বলেন, শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু গতকাল বৃহস্পতিবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে ঘন কুয়াশা কেটে যাওয়ায় বেলা দেড়টার পর সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা শুরু হয়। সাধারণত ২ হাজার মিটার দৃষ্টিসীমা থাকলে বিমান ওঠানামা করতে পারে বলে জানান তিনি।  

এ বিষয়ে বিমানবন্দর ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ জানান, ঘন কুয়াশার কারণে বিমান চলাচল ব্যাহত হয়েছিল। শীতকালে বৈরী আবহাওয়ার কারণে চলাচলে প্রায়ই বিঘ্ন ঘটে। তবে কোনো ফ্লাইট বাতিল করা হয়নি।  

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ