হোম > সারা দেশ > গাইবান্ধা

বিয়ের এক মাসের মাথায় মিলল নারীর লাশ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জে বিয়ের এক মাসের মাথায় মোছা. জরিনা বেগম (১৮) নামের এক গৃহবধূর লাশ পাওয়া গেছে। জরিনা বেগম উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ সরকারপাড়া গ্রামের মো. মুন্নাফ মিয়ার স্ত্রী। বাবার বাড়ি উপজেলার কাপাসিয়া ইউনিয়নের লালচামার গ্রামে। তাঁর বাবার নাম মো. নুরনবী মিয়া।

গতকাল সোমবার রাত ১১টার দিকে ওই নারীর লাশ তাঁর স্বামীর বসতবাড়ি থেকে উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাকিম আজাদ।

স্থানীয়রা বলেন, বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে কলহ ছিল ওই গৃহবধূর। প্রায়ই ঝগড়া-বিবাদ লেগেই থাকত তাঁদের মধ্যে। এরই জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

ওসি বলেন, গতকাল সোমবার রাতে ওই নববধূর মরদেহ তাঁর স্বামীর বসতবাড়ি থেকে উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, মৃত্যুর আসল কারণ জানা যায়নি। তবে তদন্ত চলছে। মরদেহ গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ