হোম > সারা দেশ > গাইবান্ধা

গোবিন্দগঞ্জে শিশু ধর্ষণ মামলায় কিশোর গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সাড়ে ৪ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় এক কিশোরকে (১৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে সাঘাটা উপজেলার একটি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে শিশুটি বাড়িতে একাই ছিল। এ সুযোগে ওই কিশোর ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণ করে। এ সময় শিশুর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে কিশোরটি পালিয়ে যায়। পরে অসুস্থ অবস্থায় শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। 

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বলেন, এই মামলার আসামি কিশোরকে শুক্রবার বিকেলে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ