হোম > সারা দেশ > রংপুর

রংপুরে ধর্ষণের পর শিশুকে হত্যার অভিযোগ

রংপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

রংপুরের তারাগঞ্জে নিখোঁজের এক দিন পর বাড়ির অদূরে পাটখেত থেকে উদ্ধার হওয়া শিশুকে (৯) ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

আজ রোববার এ ঘটনায় ধর্ষণ ও হত্যার অভিযোগে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর কোরানীপাড়া গ্রামের মেয়েশিশুটি গত শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে পারিবারিক বিষয়ে মায়ের বকাবকির পর অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি চালান এবং এলাকায় মাইকিংও করেন। কিন্তু তার কোনো সন্ধান মেলেনি।

পরদিন গতকাল শনিবার (২০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় এক কৃষক ভুট্টাখেতে কাজ করতে গিয়ে ভীমপুর কোরানীপাড়া এলাকার ডালিয়া সেচ ক্যানেলের ১০০ গজ উত্তর পাশের একটি পাটখেতের ভেতরে মরদেহটি দেখতে পান। পরে স্থানীয় বাসিন্দারা গিয়ে সেটি শিশুটির মরদেহ বলে শনাক্ত করেন এবং তার পরিবারকে খবর দেন। খবর পেয়ে শিশুটির বাবা-মা ও স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

নিহত শিশুর বাবা এজাহারে উল্লেখ করেছেন, তাঁর মেয়ের দুই চোখ মারাত্মকভাবে জখমপ্রাপ্ত ও ভেতরের দিকে প্রায় এক ইঞ্চি দেবে গিয়েছিল। মাথার পেছনে ডান দিকে চুলের সঙ্গে রক্ত জমাট বাঁধা ছিল। এ ছাড়া ডান হাতে কনুইয়ের নিচে আঁচড় ও ক্ষতের চিহ্ন এবং যৌনাঙ্গ দিয়ে রক্তক্ষরণ দেখা যায়।

শিশুটির মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘মোর ময়না (মেয়ে) প্রত্যেক দিনকার মতো খেলবার গেইছে, মিসছায়ানা ধমকাছু ময়না দৌড়ি পালে গেইছে। যায় মোর মাসুম মায়নাক মারছে, ওই জানোয়ারের ফাঁসি চাও। কোনঠে আছে ওই জানোয়ার তাকে খুঁজে বের করি ফাঁসিত ঝোলান।’

অন্তত ১০ জন স্থানীয় লোকের সঙ্গে কথা বলে জানা গেছে, শিশু হত্যার স্থান ডালিয়া সেচ ক্যানেল এলাকাটি রংপুরের তারাগঞ্জ, বদরগঞ্জ ও নীলফামারীর সৈয়দপুর থানার সীমান্ত এলাকা হওয়ায় মাদকসেবীদের আনাগোনা বেশি। রাতে মাদক কেনাবেচা, মাদক সেবনসহ নানা ধরনের অপরাধের নিরাপদ স্থান।

স্থানীয় সমাজকর্মী সাব্বির সাগর ক্ষোভ প্রকাশ করে বলেন, ডালিয়া সেচ ক্যানেল তিন থানার সীমান্ত হওয়ায় এখানে মাদক কারবার ও সেবনের নিরাপদ অভয়াশ্রম হয়ে উঠেছে। আশপাশে কয়েকজন মাদক কারবারি রয়েছেন। প্রতিদিন বিভিন্ন উপজেলা থেকে তরুণ-যুবকেরা মোটরসাইকেলযোগে এখানে এসে মাদক কিনে নিয়ে যান, কেউ সেবন করে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হন। শিশুটি এই মাদকসেবীদের বিকৃত যৌন লালসার শিকার হয়েছে।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, শিশুকে ধর্ষণের আলামত রয়েছে, রক্তক্ষরণ হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ধর্ষণ ও হত্যা মামলা করেছেন। এক প্রশ্নে তিনি বলেন, ‘ঘটনাস্থল তিন থানার বর্ডার। আমরা সব দিক খতিয়ে দেখছি। সর্বোচ্চ চেষ্টা করছি।’

১৪ লাখ টাকার স্পার এক দিনের বন্যায় শেষ, ভাঙনের মুখে তিস্তা সেতু রক্ষা বাঁধ

বরাদ্দ অর্থ নিয়ে নয়ছয়: পীরগঞ্জে নীতিমালার তোয়াক্কা না করে ইউপি সদস্যদের জোড়াতালির কাজ

রংপুরে প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াত চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

মাইকিং করেও মেলেনি সন্ধান, বাড়ির অদূরে পাটখেতে মিলল শিশুর মরদেহ

দখল-দূষণে প্রাণ যায় আলাই নদের

বিয়ের প্রলোভনে অর্থ ও স্বর্ণালংকার আত্মসাৎ, আ.লীগ নেতার বিরুদ্ধে নারীর সংবাদ সম্মেলন

রংপুরে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান কারাগারে

হিমাগার ভাড়া কমানোর দাবিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ, এক ঘণ্টা যান চলাচল বন্ধ

স্ত্রীকে নির্যাতনের ঘটনায় বেরোবি ছাত্রদল নেতাকে সংগঠন থেকে অব্যাহতি

পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন, প্রথম পর্যায়ে পেলেন ৬৬৫ জন