হোম > সারা দেশ > লালমনিরহাট

লালমনিরহাটে আগুনে ১৪ দোকানের মালামাল পুড়ে ছাই

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে মার্কেটে আগুন লেগে ১৪ দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল রোববার গভীর রাতে জেলার সদর উপজেলার মহেন্দ্রনগর বাজারের পাটোয়ারী মার্কেটে এই ঘটনা ঘটে। 

লালমনিরহাট ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. ওয়াদুল হোসেন বলেন, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। 

স্থানীয়রা জানান, গতকাল গভীর রাতে পাটোয়ারী মার্কেটে আগুন লাগে। পার্শ্ববর্তী বাসিন্দারা এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে লালমনিরহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে মার্কেটের তিনটি গুদামসহ ১৪টি দোকান পুড়ে ছাই হয়। 

ক্ষতিগ্রস্ত একটি কাপড়ের দোকানের মালিক কাদের চৌধুরী বলেন, আমার দোকানে প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকার কাপড় ছিল। সামান্য কিছু কাপড় উদ্ধার করা গেলেও প্রায় ৫০ লাখ টাকার কাপড় আগুনে পুড়ে গেছে। 

মহেন্দ্রনগর বাজার সমিতির সভাপতি আব্দুল হাকিম খান বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুনে একটি  কাপড়ের দোকানেই প্রায় অর্ধ কোটি টাকার কাপড় পুড়ে যায়। এ ছাড়া একটি প্রসাধনীর দোকান,  কীটনাশকের দোকান, একটি মুদির দোকান, টেইলার্স, তিনটি গোডাউনসহ ১৪ ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ