হোম > সারা দেশ > রংপুর

নাতিকে দেখতে গিয়ে দাদি নির্যাতনের শিকার, চুল কেটে স্বর্ণালংকার লুটের অভিযোগ

 পীরগাছা (রংপুর) প্রতিনিধি 

ভুক্তভোগী ধলি খাতুন । ছবি: সংগৃহীত

রংপুরের পীরগাছায় নাতিকে দেখতে গিয়ে এক নারী সাবেক বেয়াই-বেয়াইন ও ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর হাতে নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তাঁকে ঘরে আটকে মারধর, মাথার চুল কেটে দেওয়া এবং সঙ্গে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার অন্নদানগর ইউনিয়নের পঞ্চানন গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ধলি খাতুন (৪৫) উপজেলার চণ্ডীপুর গ্রামের দিনমজুর আহসান উদ্দিনের স্ত্রী।

অভিযুক্তরা হলেন পঞ্চানন গ্রামের আবু কাশেম মিয়া, তাঁর স্ত্রী ছাফিয়া বেগম এবং তাঁদের মেয়ে কেয়া মনি—যিনি ভুক্তভোগীর ছেলের সাবেক স্ত্রী।

স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, তিন বছর আগে ধলি খাতুনের ছেলে ইয়ামিনের সঙ্গে কেয়া মনির বিয়ে হয়। তাঁদের সংসারে রায়হান (২) নামে একটি ছেলে রয়েছে। পারিবারিক বিরোধের জেরে প্রায় দুই মাস আগে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়।

অভিযোগে বলা হয়, সোমবার দুপুরে নাতিকে দেখতে ধলি খাতুন সাবেক বেয়াইয়ের বাড়িতে গেলে তাঁকে ঘরের ভেতর আটকে মারধর করা হয়। লোহার রড ও লাঠি দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে তাঁর মাথার চুল কেটে দেওয়া হয় এবং ভয়ভীতি দেখিয়ে সঙ্গে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়।

পরে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

তবে অভিযোগ অস্বীকার করে আবু কাশেম মিয়া বলেন, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। তাঁর দাবি, ধলি খাতুন কাউকে কিছু না জানিয়ে ঘুমন্ত নাতিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁর স্ত্রী ও মেয়ে বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বেরোবিতে আবারও মুখোমুখি ছাত্রশিবির-ছাত্রদল, ১৪৪ ধারা জারির আবেদন

শিবির-ছাত্রদল সংঘর্ষ: বেরোবিতে দর্শনার্থী ও যানবাহন প্রবেশ নিষিদ্ধ

সৈয়দপুর-চিলাহাটি: ৯ স্টেশনের ৫টি বন্ধ, নষ্ট ৭৫০ কোটির সম্পদ

বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের দফায় দফায় সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস

শিক্ষককে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে

তিস্তার ভাঙনে বিচ্ছিন্ন গঙ্গাচড়ার নোহালী, তিন দাবিতে ডিসি বরাবর স্মারকলিপি

বিদ্যুৎ-সংকটে অতিষ্ঠ, গঙ্গাচড়ায় পল্লী বিদ্যুতের ‘গায়েবানা জানাজা’

রংপুরে নারীর নগ্ন ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ায় প্রতিবেশী যুবক আটক

ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ-সংকট, বিপাকে রোগীরা

দুর্নীতির অভিযোগে বরখাস্ত অধ্যক্ষকে পুনর্বহালে অসন্তোষ, সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে অবচলাবস্থা