হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় গবাদিপশুর ভেজাল ওষুধ উৎপাদন কারখানা সিলগালা

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় অবৈধভাবে গড়ে ওঠা ‘এস এ এগ্রোভেট’ নামের একটি গবাদিপশুর ওষুধ কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ওষুধ ও ওষুধ তৈরির বিভিন্ন সামগ্রী জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সেই সঙ্গে কারখানাটি সিলগালাসহ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। 

আজ মঙ্গলবার বিকেলে গাইবান্ধা সদরের শাপলা মিল এলাকায় জেলা প্রশাসনের সহায়তায় উপজেলা প্রাণিসম্পদ অফিস, বিএসটিআই, ওষুধ প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ অভিযান পরিচালনা করে। 

এ বিষয়ে গাইবান্ধা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, দীর্ঘদিন থেকে এখানে ওষুধ উৎপাদন করে জেলার বিভিন্ন এলাকাসহ অন্যান্য জায়গায় বাজারজাত করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। 

এ যৌথ অভিযানে নেতৃত্ব দেন গাইবান্ধা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতেকার রহমান। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের এসব অভিযান অব্যাহত থাকবে। জনসাধারণের সঙ্গে অসাধু ব্যবসায়ীরা যেন প্রতারণা করতে না পারেন।’ 

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ