হোম > সারা দেশ > গাইবান্ধা

মামার ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ভাগনের

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মামা ফিরোজ মিয়ার ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ভাগনে রফিক মিয়ার (৬) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার জামালপুর ইউনিয়নের আরাজী জামালপুর (কুটিপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

রফিক ওই গ্রামের দুদু মিয়ার ছেলে। চালক ফিরোজ একই গ্রামের রছিম উদ্দিনের ছেলে। সম্পর্কে তারা মামা-ভাগনে।

জামালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহিদ হাসান কাওছার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বজনেরা জানান, সন্ধ্যার দিকে ভাগনে রফিককে সঙ্গে নিয়ে ফিরোজ ট্রাক্টর চালিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় রফিক চলন্ত ট্রাক্টর থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়। তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়ার পথেই মারা যায়।

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ