হোম > সারা দেশ > রংপুর

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৯ দশমিক ৩ ডিগ্রি

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অবশ্য গত কয়েক দিনের তুলানায় এখানে তাপমাত্রা বেড়েছে। কুয়াশা কিছুটা কমেছে, তবে সকাল ১০টা পার হলেও দেখা মেলেনি সূর্যের। প্রাথমিকের পাঠদান বন্ধ থাকলেও খোলা রয়েছে মাধ্যমিক বিদ্যালয়।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার সকাল ৯টায় পঞ্চগড়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। 

সরেজমিনে দেখা যায়, রাতের বেলা কনকনে শীত থাকলেও কিছুটা কেটেছে ঘন কুয়াশা। তাপমাত্রা কিছুটা কমলেও মানুষের দুর্ভোগ এখনো কাটেনি। 

ভজনপুর এলাকার ভ্যানচালক আজিজুল ইসলাম, শীতে আমাদের অনেক কষ্ট হচ্ছে। আগের মতো কাজ করতে না পারায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। 

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়া পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বলেন, আজ মঙ্গলবার সকাল ৬ ও ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ