হোম > সারা দেশ > রংপুর

আবু সাঈদ হত্যা মামলায় ১৬ বছরের সেই শিক্ষার্থীর ১৪ দিন পর জামিন

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

কোটা সংস্কার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় কলেজপড়ুয়া আলফি শাহরিয়ার মাহিমের (১৬) জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে শিশু আদালত-১–এর বিচারক মোস্তফা কামাল শুনানি শেষে ১০০ টাকার বন্ডে এই জামিন আদেশ দেন। 

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন মাহিমের আইনজীবী জোবায়দুল ইসলাম। তিনি সাংবাদিকদের বলেন, ‘মামলাটি মেট্রোপলিটন তাজহাট থানায় ছিল। মাহিম কিশোর হওয়ায় মামলা স্থানান্তর হয়েছে। এর আগে ৪ আগস্ট শুনানির দিন ছিল। কিন্তু আমরা আজ (বৃহস্পতিবার) নতুন করে শুনানির জন্য আবেদন করেছি। আদালত শুনানি গ্রহণ করে জামিন মঞ্জুর করেছেন।’ 

এর আগে বেরোবি শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় গত ১৯ জুলাই মাহিমকে কারাগারে পাঠান আদালত। তবে মাহিমকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর বিষয়টি এত দিন অগোচরেই ছিল। 

গতকাল বুধবার (৩১ জুলাই) একমাত্র ছোট ভাইয়ের কোনো খোঁজ না মেলায় মাহিমের বোন সানজানা আখতার স্নেহা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিলে বিষয়টি আলোচনায় আসে। কিশোর শিক্ষার্থীকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর ঘটনায় নড়েচড়ে বসে প্রশাসন। 

আলফি শাহরিয়ার মাহিম গত বছর রংপুর নগরীর আশরতপুর চকবাজার এলাকার সিদ্দিক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাস করে। সে বর্তমানে রংপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তার বাবা মোহাম্মদ শাহজালাল চকবাজার এলাকার বাসিন্দা ও পেশায় একজন ব্যবসায়ী। 

জামিনের বিষয়টি নিশ্চিত করে মাহিমের বাবা মোহাম্মদ শাহজালাল আজকের পত্রিকাকে বলেন, ‘বুধবার পুলিশ কমিশনার আমাকে ডেকেছিলেন। আমি মেয়েকে সঙ্গে নিয়ে তাঁর কাছে গিয়েছিলাম। আমার ছেলের সঙ্গে কারাগার থেকে কথা বলিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সম্ভব হয়নি। তবে পুলিশ কমিশনার আমাদের আশ্বস্ত করেছেন মাহিমকে ছেড়ে দেওয়া হবে।’

রংপুরে সরকারি কোয়ার্টার: কর্মকর্তাদের নামে বরাদ্দ, থাকছেন ভাড়াটেরা

মাদক কেনাবেচার অভিযোগে যুবদল নেতাসহ জনতার হাতে আটক ২, পুলিশে সোপর্দ

বাড়ির সামনে কুপিয়ে হত্যা: প্রধান আসামিসহ ৩ জন লক্ষ্মীপুরে গ্রেপ্তার

তারাগঞ্জে অবৈধভাবে মজুত ১১৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা

৬ শিক্ষার্থী, ১১ শিক্ষক-কর্মচারী: সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ

প্রাণিসম্পদ হাসপাতালে চিকিৎসকসংকট, কর্মচারীদের দিয়েই চলছে পশুর চিকিৎসা

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম

‘এত ঋণ কীভাবে শোধ করিমো, মেয়ের স্বর্ণই-বা কীভাবে দিমো’

রমেক হাসপাতাল: সুস্থ হতে এসে মৃত্যুভয়

বেরোবি শিক্ষার্থীকে আটকে রেখে মারধর-ছিনতাই, প্রতিবাদে মহাসড়ক অবরোধ