হোম > সারা দেশ > গাইবান্ধা

২১ বছর পর স্বৈরশাসনের অবসান ঘটিয়েছেন শেখ হাসিনা: প্রতিমন্ত্রী স্বপন

গাইবান্ধা প্রতিনিধি

স্বৈরশাসনের অবসান ঘটিয়ে ২১ বছর পর শেখ হাসিনা ক্ষমতায় এসে দেশের উন্নয়ন করে চলেছেন। আজ রোববার দুপুরে গাইবান্ধার যমুনার চরে উদ্যোক্তা মেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এ কথা বলেছেন। 

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের গণকবর রক্ষাবাঁধে এমফোরসি উদ্যোক্তা ফোরাম এ মেলার আয়োজন করে। 

এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধু সমতাভিত্তিক সমাজ গড়তে চেয়েছিলেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান, এ দেশের একজন মানুষও যেন অসহায় না থাকে। তিনি চর উন্নয়নে অনেক পরিকল্পনা হাতে নিয়েছেন এবং বাস্তবায়ন করছেন। সে লক্ষ্য নিয়ে আমরা সবাই মিলে কাজ করে যাচ্ছি। পল্লী উন্নয়ন একাডেমির বিভিন্ন প্রকল্পের আওতায় চরবাসীকে প্রশিক্ষণ দিয়ে তাদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা হচ্ছে।’ 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধার জেলা প্রশাসক (ডিসি) অলিউর রহমান। এ ছাড়া বক্তব্য দেন জাতীয় সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক খলিলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক শুশান্ত কুমার মাহাতো, উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম পারভেজ সেলিম প্রমুখ।

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ