হোম > সারা দেশ > লালমনিরহাট

পাতানো নির্বাচনে বিএনপির অংশগ্রহণের প্রশ্নই ওঠে না: রিজভী

লালমনিরহাট প্রতিনিধি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না করলে, সরকারের পাতানো নির্বাচনে বিএনপির অংশগ্রহণের প্রশ্নই ওঠে না। আজ সোমবার বিকেলে লালমনিরহাটের বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, পদ্মা সেতু প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কথা বলেছেন, তাতে তাঁর মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন উঠেছে। 
 
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, সুষ্ঠু নির্বাচন দিলে যেই ক্ষমতায় আসুক সেই থাকবে। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী থাকতেই হবে—এমন তো কোনো কথা নয়। 

রিজভী বলেন, দেখবেন হঠাৎ করে কোনো মানুষ যদি অনেক টাকা পেয়ে যায়, তখন তার মাঝে পাগলামি হয়। আওয়ামী লীগের আমলে ১১ লাখ কোটি টাকা পাচার হয়েছে, তাই তাদের মাঝে একটা পাগলামি চেপে বসেছে। তারা আজ উদ্ভট কথা বলছে। 

বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুর হাবিব দুলুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, বিএনপির সহসভাপতি রোকনউদ্দিন আহমেদ বাবুল, সদর বিএনপির আহ্বায়ক একেএম মমিনুল হক প্রমুখ।

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ