হোম > সারা দেশ > রংপুর

আগে রিজার্ভের বড়াই করত, এখন রিজার্ভও নাই: টুকু

নিজস্ব প্রতিবেদক, রংপুর থেকে 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘আজকের সমাবেশ শেখ হাসিনার জন্য বড় বার্তা। আওয়ামী লীগের মতো একটা অবিশ্বাসীর দল মাথার ওপরে জোর করে বসে শাসন করছে। সেই আওয়ামী লীগের ইতিহাস বাংলাদেশের মানুষকে ঠকানোর ইতিহাস।’

আজ শনিবার রংপুরের কালেক্টরেট মাঠে বিএনপির গণসমাবেশে বক্তৃতায় তিনি এ কথা বলেন।

টুকু বলেন, ‘ঋণ শোধ করতে গিয়ে ফকির হয়ে গেছে। শেখ হাসিনা বলেন, দুর্ভিক্ষ এল, দুর্ভিক্ষ এল। আপনারা ক্ষমতায় গেলে দুর্ভিক্ষ আসে। বাংলাদেশকে আপনি মিথ্যা উন্নয়নের বুলি শুনিয়েছেন। আগে বড়াই করত, এত রিজার্ভ। এখন রিজার্ভও নাই। বিশ্বব্যাংক থেকে হিসাব এসেছে রিজার্ভ নাই।’

টুকু আরও বলেন, ‘এবারের লড়াই, জেতার লড়াই। আমরা লড়াই করে বাঁচতে চাই। এই লড়াইয়ে আমরা জয়লাভ করতে চাই। সারা বাংলাদেশ অচল করে দেব। আপনাদের পদত্যাগে বাধ্য করব। মানুষের ভাত এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা করব।’

বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ বলেন, ‘গত দুদিন ধরে সরকারের বাধা উপেক্ষা করে নেতা-কর্মীরা গণসমাবেশে উপস্থিত হয়ে সরকারকে বলে দিয়েছে, এই রংপুর আর সেই রংপুর নাই। এটা শহীদ জিয়ার রংপুর। আগামীতে রংপুরে ধানের শিষের চারা গজাবে। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, সময় থাকতে পদত্যাগ করুন। ওবায়দুল কাদের বলেছেন, সেইফ এক্সিট নেবেন। সময় থাকতে থাকতে বিদায় হন।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, রংপুর মিছিলে মিছিলে মুখরিত। পায়ে হাঁটা মিছিল, ভ্যানের মিছিল। যদি জনতা বিক্ষুব্ধ হয়, তাহলে তাদেরকে কোনো শক্তি দমিয়ে রাখতে পারে না। আজকে তারা জানান দিচ্ছে, বর্তমান অবৈধ সরকার তোমার সময় শেষ।

গঙ্গাচড়ায় বিএনপি নেতাকে মারধর ও কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ

রংপুরে পৃথক অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ৩

বিড়ির ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বিএনপি নেতাকে মারধর ও কার্যালয় ভাঙচুরের অভিযোগ

রংপুরের পীরগঞ্জ: পানি নেই, আমনের খেত ফেটে চৌচির

তীব্র দাবদাহে আমনখেতে ফাটল, ফলন নিয়ে শঙ্কায় কৃষক

পূজামণ্ডপে ডেকোরেশনের সরঞ্জাম খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

কাউনিয়ায় ফখরুল হত্যা মামলায় আসামি গ্রেপ্তার

পীরগঞ্জে বাসের ধাক্কায় নিহত ১, মহাসড়ক অবরোধ

রংপুরে বাড়ির সামনে ব্যক্তিকে কুপিয়ে হত্যা

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে রংপুর, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি