হোম > সারা দেশ > রংপুর

নীলফামারীতে উত্তরা ইপিজেডের সনিক কারখানার শ্রমিকদের অবস্থান কর্মসূচি

নীলফামারী প্রতিনিধি

শ্রমিকদের অবস্থান কর্মসূচি। ছবি: আজকের পত্রিকা

নীলফামারীর উত্তরা ইপিজেডের সনিক বিডি লিমিটেড কারখানার শ্রমিক ছাঁটাই বন্ধ ও ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহালের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সমানে অবস্থান কর্মসূচি পালন করেছেন ওই কারখানার শ্রমিকেরা।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে ওই কর্মসূচি পালিত হয়। এর আগে ইপিজেড থেকে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পৌঁছান শ্রমিকেরা।

অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য দেন সনিক কারখানার শ্রমিক মোহাইমিনুল ইসলাম, রশিদুল ইসলাম, হাবিবুর রহমান, শিমু আক্তার, নাছরিন বেগম ও নূরজাহান প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, শ্রমিকদের ২৬ দফা যৌক্তিক দাবি মালিকপক্ষ মেনে নিলেও কারখানার কিছু কর্মকর্তা এসব দাবি বাস্তবায়নে বাধা সৃষ্টি করছেন। অকারণে শ্রমিক ছাঁটাই করছেন। ওই ২৬ দফার মধ্যে অসুস্থতার ছুটি ও প্রাপ্য ওভারটাইমের কথা উল্লেখ থাকলেও ওই দাবি উপেক্ষিত হচ্ছে।

তাঁরা দাবি বাস্তবায়নে বাধা সৃষ্টিকারী কর্মকর্তাদের অপসারণ, নিয়মিত ওভারটাইমের পাওনা পরিশোধ ও ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহালের দাবি জানান।

শেষে শ্রমিকদের একটি প্রতিনিধিদল জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দাবিসংবলিত স্মারকলিপি প্রদান করেন।

উল্লেখ্য, এসব দাবিতে তিন দিন ধরে ইপিজেডে ওই কারখানার গেটে অবস্থান কর্মসূচি পালন করেন শ্রমিকেরা।

রংপুরের পীরগঞ্জে বিলে গোসল করতে নেমে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

১০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু

পীরগাছায় মিনি স্টেডিয়াম নির্মাণে অনিয়মের অভিযোগ: শ্রমিকদের হামলায় আহত ১০, সড়ক অবরোধ

বর্তমান সরকার গণরায়ের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ ইসলাম

আবু সাঈদের আত্মত্যাগ নতুন প্রজন্মকে অনুপ্রেরণা জোগাচ্ছে: ছাত্রশিবির সভাপতি

জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদদের প্রতি ছাত্রদল বেইমানি করবে না: ছাত্রদল সভাপতি

রংপুরে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ

অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ও কর্মহীন পরিবারের পাশে রংপুর জেলা পরিষদ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কলেজের জমি ও মসজিদের রাস্তা কেটে গাছ রোপণ

রংপুরের পীরগঞ্জে মানসিক ভারসাম্যহীন নারীকে দলবদ্ধ ধর্ষণ