হোম > সারা দেশ > গাইবান্ধা

জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে ১ জনের মৃত্যু 

গাইবান্ধা প্রতিনিধি

জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জে আজিজুল হক (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এতে উভয় পক্ষের নয়জন আহত হয়েছেন। আজ সোমবার উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের বজরা হলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

আহতদের উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজিজুল মারা যান। তিনি ওই এলাকার মৃত কাছু মিয়ার ছেলে। 

আহতরা হলেন-হাসান মিয়া, সোহেল মিয়া, রাজু মিয়া, জহুরুল হক, আবু বক্কর সিদ্দিক, শহিদুল ইসলাম, আলেমা বেগম ও আঞ্জুয়ারা বেগম। 

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ (সোমবার) সকালে বজরা হলদিয়া গ্রামের কাছু মিয়ার ছেলে আজিজুল হক ও আব্দুর রহমানের ছেলে জহুরুল হকের লোকের মধ্যে জমি নিয়ে সংঘর্ষ বাঁধে। এতে উভয় পক্ষের নয়জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। 

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় নিহত আজিজুল হকের ছোট ভাই রাজু মিয়া বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় আলেমা বেগম ও আঞ্জুয়ারা বেগম নামে দুজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ