হোম > সারা দেশ > রংপুর

সাদুল্লাপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় ট্রলিচালক নিহত

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ডাম্প ট্রাকের ধাক্কায় শাকিল মিয়া (১৭) নামে এক ট্রলিচালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কে শাহানা ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

নিহত শাকিল মিয়া উপজেলার বনগ্রাম ইউনিয়নের দক্ষিণ কাজীবাড়ী গ্রামের জলিল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, আজ দুপুরে কাঠবোঝাই শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি চালিয়ে গাইবান্ধার দিকে যাচ্ছিলেন শাকিল। পথে শাহানা ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে একটি ডাম্প ট্রাক পেছন থেকে ট্রলিটিকে ধাক্কা দেয়। এতে ট্রলিটি ছিটকে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায় এবং শাকিল নামে ওই ব্যক্তি গুরুতর আহত হন। দ্রুত তাঁকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাকিল মিয়াকে মৃত ঘোষণা করেন।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই ট্রাক রেখে চালক পালিয়ে গেছেন। তাই তাঁকে আটক করা সম্ভব হয়নি।

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ