হোম > সারা দেশ > রংপুর

গাইবান্ধায় বাসের ধাক্কায় অটোরিকশা উল্টে চালক নিহত

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা উল্টে গিয়ে এর চালক রায়হান মিয়া গাটু (২৫) নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান বিষয়টি নিশ্চিত করেন। 

রায়হান মিয়া গাটু গোবিন্দগঞ্জ উপজেলার কুড়িপাইকা গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে। 

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে রংপুরগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস হাইওয়ে থানার সামনে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে গিয়ে চালক রায়হান মিয়া গাটু ঘটনাস্থলে নিহত হন। 

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মাহবুব রহমান আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অটোরিকশাচালকের লাশ উদ্ধার করা হয়েছে। তবে বাসটি জব্দ করা সম্ভব হয়নি।

ভাইকে বাঁচাতে পানিতে ঝাঁপ, একসঙ্গে নিভে গেল দুই প্রাণ

বদরগঞ্জে ট্রলি খাদে পড়ে শ্রমিক নিহত

রংপুরের শ্যামাসুন্দরী খাল: খননের জন্য অর্থ বরাদ্দ পাউবো বলছে, অর্থহীন

ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ নিম্ন আয়ের মানুষেরা

একের পর এক ইজিবাইক ছিনতাই: ইউএনও-ওসির কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ

পীরগঞ্জে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

পীরগঞ্জে কালবৈশাখীতে মাঠের পর মাঠ বোরো ধান লন্ডভন্ড, বিপাকে কৃষকেরা

বেরোবিতে ৩ দাবিতে ছাত্রদলের স্মারকলিপি পেশ

পীরগঞ্জে অনলাইন জুয়ার আসরে ডিবির অভিযান, আটক ৮

পীরগঞ্জে অন্তঃসত্ত্বা নারীকে হত্যায় একজনের ফাঁসির রায়