হোম > সারা দেশ > রংপুর

রংপুরে করোনায় সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু

প্রতিনিধি, রংপুর 

রংপুর বিভাগের আট জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ৫৫৬ জন শনাক্ত হয়েছে। এর আগে জেলায় সর্বোচ্চ ১৪ জন মারা যায়। আজ রোববার দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

মৃতদের মধ্যে ঠাকুরগাঁওয়ের সাতজন, দিনাজপুরের চারজন, পঞ্চগড়ের দুজন এবং লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধার একজন করে রয়েছেন। 

এদিকে ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে ঠাকুরগাঁওয়ে ১৩২, দিনাজপুরে ১০৭, রংপুরে ৯৫, গাইবান্ধায় ৫৭, নীলফামারীতে ৫০, কুড়িগ্রামে ৪০, লালমনিরহাটে ৩৯ এবং পঞ্চগড়ে ৩৬ জন রয়েছেন। 

আজ রোববার রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানান হয়, বিভাগের আট জেলার ১ হাজার ২৯৩ জনের নমুনা পরীক্ষায় ৫৫৬ জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়। শনাক্তের হার ৪৩ শতাংশ। এ সময় সুস্থ হয়েছেন ২৩৮ জন রোগী। 

তিনি আরও জানান, এ পর্যন্ত রংপুর বিভাগে ১ লাখ ৬১ হাজার ৮৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ২৮ হাজার ২৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৫৬৭ জন। 

এদিকে রংপুরে চলমান কঠোর লকডাউনের প্রথম দিন থেকে কঠোর অবস্থা রয়েছেন আইনশৃঙ্খলাবাহিনী। অকারণে ঘর থেকে বের হলে মামলা ও জরিমানা গুনতে হচ্ছে। রাস্তায় রিকশা-অটোরিকশা চলতে দেখা গিয়েছে। 

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ