হোম > সারা দেশ > গাইবান্ধা

গোবিন্দগঞ্জে কূপ খননের সময় চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কূপ খনন করতে গিয়ে এক যুবক মাটি ও পানির নিচের চাপা পড়েন। পরে খবর পেয়ে ২ ঘণ্টা পর ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়নের তরফমনু গ্রামে এ ঘটনা ঘটে। 

সংবাদ পেয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে তিনি মৃতের পরিবারের হাতে ১০ হাজার টাকা তুলে দেন। 

যুবকের নাম সাহারুল ইসলাম (১৯)। তিনি উপজেলার কাইয়াগঞ্জ এলাকার আজিজুল ইসলামের ছেলে। সাহারুল পেশায় একজন দিনমজুর। 

স্থানীয়রা বলছে, সাহারুল একই গ্রামের সিপনের বাড়িতে কূপ খননের কাজ করছিলেন। এ সময় পুরোনো কূপের পাশে নতুন একটি কূপ খনন করতে গেলে সেখানে মাটি ও ময়লা পানিতে আটকা পড়েন তিনি। লোকজন ফায়ার সার্ভিসকে জানালে দিলে দুই ঘণ্টা পর তাঁর মরদেহ উদ্ধার করে। 

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ আনোয়ার জানান, সাহারুল তাঁর এলাকার এক ব্যক্তির বাড়িতে পুরোনো কূপের পাশে আরকটি নতুন কূপ খনন করতে যান। এ সময় সেখানে মাটি ও কাঁদা পানিতে আটকা পরেন তিনি। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালিয়ে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘নিহতের পরিবারে কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।’ 

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ