হোম > সারা দেশ > রংপুর

পীরগাছায় বিশেষ অভিযানে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার : গ্রেপ্তার-৫

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

বিশেষ অভিযানে চোরাই ৩টি মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পীরগাছা থানার পুলিশ। ছবি: আজকের পত্রিকা

রংপুরে বিশেষ অভিযানে চোরাই ৩টি মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পীরগাছা থানা পুলিশ। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস আই শফিকুল ইসলাম আকন্দের নেতৃত্বে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এসময় চুরির সাথে জড়িত থাকার অভিযোগে চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন: পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের সাতভিটা এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে আব্দুল মোন্নাফ (৩৪), ইসমাঈল হোসেনের ছেলে হাসেম আলী (৩৫), গাইবান্ধা জেলার সাদুল্লাপুর দশলিয়া এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে মামুন মিয়া (৩০), পশ্চিম মান্দুয়ার পাড়া এলাকার ওসমান গনির ছেলে বাদশা মিয়া (৩০), দক্ষিণ মান্দুয়ার পাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে শহিদুল ইসলাম (৩০)।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পীরগাছা থানার অফিসার ইনর্চাজ (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, `শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৩টি মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগেও ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছিল।’

উদ্ধারকৃত ৫টি মোটরসাইকেলই থানা হেফাজতে রয়েছে। প্রকৃত মালিকগদেরকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পীরগাছা থানার এস আই শফিকুল ইসলাম আকন্দের সাথে যোগাযোগ করার জন্য আহবান জানিয়েছেন।

ভুয়া পূজামণ্ডপের নামে ১,৮০০ কেজি চাল উত্তোলনের চেষ্টা, প্রচার না করার অনুরোধ অভিযুক্ত ব্যক্তির

রংপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি গ্রেপ্তার

পীরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির শাড়ি লুঙ্গি বিতরণ

রংপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পীরগঞ্জে আগাছানাশক প্রয়োগে ধান নষ্টের অভিযোগ

কাউনিয়ায় ক্রোকারিজ ও খেলনার গুদামে আগুন, পুড়ে ছাই ১৫ লাখ টাকার মালামাল

জলাশয় থেকে মরদেহ উদ্ধার

পৌর ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত: তদন্তে ৪ সদস্যের কমিটি

রংপুরে প্রাইভেট কার-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

পীরগঞ্জে নতুন পৌর ভবনের ছাদ ধসে নিহত ২, আহত ৪