হোম > সারা দেশ > রাজশাহী

সালিসে জুতার মালা পরিয়ে ঘোরানোর দায়ে সাবেক ইউপি সদস্যের কারাদণ্ড

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালে পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক এক সদস্যের কারাদণ্ড হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনে আদালত তাঁকে ছয় মাস সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেছেন। জরিমানার অর্থ পরিশোধ না করলে আরও এক মাস বিনাশ্রম কারাভোগ করতে হবে আসামিকে।

আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম সাইফুল ইসলাম (৫৫)। তিনি ছাইকোলা ইউপির সাবেক সদস্য। মামলায় মোট নয়জন আসামি ছিলেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত অন্যদের বেকসুর খালাস দিয়েছেন। এসব তথ্য জানিয়েছেন আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা।

আইনজীবী ইসমত আরা জানান, ২০১৯ সালে গ্রাম্য সালিসে তৎকালীন ইউপি সদস্য সাইফুল ইসলাম এলাকার এক ব্যক্তিকে জুতার মালা পরিয়ে এলাকায় ঘোরান। ওই ঘটনার ছবি এবং ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়। এ কারণে ভুক্তভোগী ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। আদালত এ মামলায় সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলামকে কারাদণ্ড দিয়েছেন আদালত।

এ আইনজীবী আরও জানান, বেশ কিছু দিন ধরেই সাইফুল ইসলাম পলাতক রয়েছেন। রায় ঘোষণার দিনও তিনি আসেননি। আদালত তাঁর অনুপস্থিতিতেই রায় ঘোষণা করেছেন। তাঁকে গ্রেপ্তারের পর সাজা কার্যকর হবে। আর তাঁর জরিমানার অর্থ ভুক্তভোগী হিসেবে বাদী পাবেন বলে আদালত রায়ে উল্লেখ করেছেন।

প্রসঙ্গত, এলাকার এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে গ্রাম্য সালিসে অভিযুক্তকে জুতার মালা গলায় পরিয়ে এলাকায় ঘোরানো হয়।

রেশমের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালক নিহত, নারীসহ আহত ২

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা ২০ অক্টোবর

ভারত বিগত দিনের চিন্তা-চেতনা থেকে বের হয়ে বাংলাদেশের বন্ধু হবে, আশা প্রতিমন্ত্রীর

১০ দিনেও রাবি সাংবাদিকদের ওপর হামলাকারী কেউ গ্রেপ্তার হয়নি

সেনাসদস্য পরিচয়ে জাল টাকা দিয়ে সোনার চেইন আত্মসাৎ, গ্রেপ্তার ২

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী

বাঘায় মাদক সেবন ও বিক্রির দায়ে এক দম্পতিসহ ৩ জনের কারাদণ্ড

গোদাগাড়ী ইউএনও অফিসে তালা ঝোলানোর ঘটনায় মামলা

রবীন্দ্রসংগীত ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’