হোম > সারা দেশ > রাজশাহী

ঝড়ের রাতে আনসার সদস্যদের হাত-পা বেঁধে সোনালী ব্যাংকে ডাকাতির চেষ্টা

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

ঝড় বৃষ্টির কারণে বিদ্যুৎ না থাকার সুযোগে বগুড়ার শিবগঞ্জে সোনালী ব্যাংকের শাখায় ডাকাতির চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় ব্যাংকের আনসার সদস্য ও নৈশপ্রহরীর হাত-পা, বেঁধে মোবাইল ও টাকা ছিনতাই করে দুর্বৃত্তরা। তবে ব্যাংকের কোনো টাকা লুট হয়নি বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। 

আজ মঙ্গলবার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন সোনালী ব্যাংকের ওই ব্যবস্থাপক শাহাদত হোসেন সিরাজী। গতকাল সোমবার দিবাগত মধ্যরাতে শিবগঞ্জ বন্দরে অবস্থিত সোনালি ব্যাংকের শাখা অফিসে এ ঘটনা ঘটে। 

ব্যবস্থাপক শাহাদত হোসেন সিরাজী বলেন, ‘সোমবার রাতে ঝড়বৃষ্টির মধ্যে এলাকায় বিদ্যুৎ না থাকায় ৮-১০ জনের মুখোশধারী সংঘবদ্ধ ডাকাতদল প্রথমে ব্যাংকের নৈশ প্রহরী আব্দুর রহমানের (৬০) হাত-পা ও মুখ, বেঁধে পার্শ্ববর্তী বিআরডিসি অফিস চত্বরে বেঁধে ফেলে রাখে। পরে ডাকাতদল সোনালী ব্যাংকের প্রধান দুটি দরজার তালা ভেঙে দ্বিতীয় তলায় প্রবেশ করে।’ 

তিনি আরও বলেন, ‘ব্যাংকের দায়িত্বে থাকা আনসার সদস্য নয়ন হোসেন (৩০) ও ফরহাদ হোসেনের (২৫) হাত-পা ও মুখ বেঁধে ব্যাংকের স্ট্রং রুমের হুইল ভেঙে ভল্ট রুমে প্রবেশ করতে গিয়ে ব্যর্থ হয়। পরে তাঁরা দুজন আনসার সদস্যের মোবাইল ও তাঁদের কাছে থাকা ২ হাজার ৫ শ’ টাকা নিয়ে পালিয়ে যায়।’ তবে ব্যাংকের কোনো টাকার ক্ষতি হয়নি বলে জানান তিনি। 

এ বিষয়ে শিবগঞ্জ-সোনাতলা সার্কেলের সহকারী পুলিশ সুপার তানভীর হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘একটি সংঘবদ্ধ ডাকাত দল ব্যাংকে ডাকাতির চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। ব্যাংকের কোনো টাকা ডাকাত দল নিয়ে যেতে পারেনি। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।’

রেশমের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালক নিহত, নারীসহ আহত ২

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা ২০ অক্টোবর

ভারত বিগত দিনের চিন্তা-চেতনা থেকে বের হয়ে বাংলাদেশের বন্ধু হবে, আশা প্রতিমন্ত্রীর

১০ দিনেও রাবি সাংবাদিকদের ওপর হামলাকারী কেউ গ্রেপ্তার হয়নি

সেনাসদস্য পরিচয়ে জাল টাকা দিয়ে সোনার চেইন আত্মসাৎ, গ্রেপ্তার ২

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী

বাঘায় মাদক সেবন ও বিক্রির দায়ে এক দম্পতিসহ ৩ জনের কারাদণ্ড

গোদাগাড়ী ইউএনও অফিসে তালা ঝোলানোর ঘটনায় মামলা

রবীন্দ্রসংগীত ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’